• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

মাদকমুক্তি ছাড়া আলোকিত বাংলাদেশ অসম্ভব

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

“মাদকমুক্তি ছাড়া আলোকিত বাংলাদেশ অসম্ভব

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশের তরুণ সমাজ আজ ভয়ঙ্কর এক সংকটে নিমজ্জিত—মাদক। এটি কেবল একজন যুবকের জীবনকে ধ্বংস করছে না, বরং তার পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম, শিক্ষার্থী থেকে শ্রমজীবী, এমনকি অভিজাত সমাজের মধ্যেও।

মাদক শুধু শরীর নষ্ট করে না; এটি মানসিক শক্তি ও নৈতিকতাকেও ভেঙে দেয়। একজন মাদকাসক্ত দায়িত্বশীলতা হারিয়ে ফেলে, অপরাধপ্রবণ হয়ে ওঠে। চুরি, ডাকাতি, হত্যাকাণ্ড কিংবা ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধের পেছনে প্রায়ই মাদকের প্রভাব থাকে। একজন ব্যক্তি যখন মাদকাসক্ত হয়ে পড়ে, তখন শুধুই নিজের জীবন নয়, তার পরিবার ও আশেপাশের মানুষের জীবনও অন্ধকারে নিমজ্জিত হয়।

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, আজ আমাদের শিক্ষার্থীরাও পড়াশোনার জায়গায় মাদকের ফাঁদে জড়িয়ে পড়ছে। যে হাতগুলো বই ধরার জন্যে তৈরি, সেই হাতেই আজ নেশার সরঞ্জাম। এভাবে জাতির ভবিষ্যৎ বিপন্ন হয়ে যাচ্ছে।

মাদকের বিস্তার রোধ করতে হলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় সংগঠন—সকলকে একসঙ্গে কাজ করতে হবে। পরিবারে সন্তানদের প্রতি স্নেহ, নজরদারি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে শিক্ষিত করবেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। রাষ্ট্রকে কঠোর হাতে মাদক চক্র ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

আমরা যদি চাই আলোকিত ও শক্তিশালী বাংলাদেশ, তবে প্রথমেই তরুণ সমাজকে মাদকমুক্ত করতে হবে। যুব সমাজই দেশের মূল সম্পদ। একটি মাদকমুক্ত প্রজন্ম গড়ে উঠলেই আমরা গড়ে তুলতে পারব সোনার বাংলাদেশ।

লেখক পরিচিতি:
মোঃ শাহজাহান বাশার
সাংবাদিক ও কলামিস্ট


More News Of This Category
bdit.com.bd