• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

বেনাপোলে সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি, মুক্তি না দিলে সারাদেশে আন্দোলনের হুশিয়ারি

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

তারিখ: ৮ অক্টোবর ২০২৫, সকাল ১১:০০
প্রতিবেদন: জনতার কণ্ঠস্বর ডেস্ক

বেনাপোলে সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি, মুক্তি না দিলে সারাদেশে আন্দোলনের হুশিয়ারি

বেনাপোল কাস্টমস হাউসের সামনে বেনাপোল থানা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা হুশিয়ারি দিয়েছেন যে, দৈনিক লোকসমাজের সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁকে মুক্তি না দিলে সারাদেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন। এসময় বক্তারা দাবি করেন, মনিরুল ইসলাম মনিকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। এছাড়া শার্শা থানার ওসিকে অপসারণ এবং মনির বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা তুলে নিতে হবে।

বেনাপোল থানা প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. জামাল উদ্দিন, সহ-সভাপতি মো. সেলিম হোসেন আশা, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলামিন পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. গোলাম রসুল, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান ইমাম, দপ্তর সম্পাদক মো. মেহেদী আফরোজ শাওন, অর্থ বিষয়ক সম্পাদক-১ রনি হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক-২ রায়হান উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু মুসা, ক্রীড়া সম্পাদক মো. নাইমুর রহমান, এবং স্থানীয় সাংবাদিকরা বক্তব্য রাখেন।

বক্তারা সতর্ক করেছেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধসহ এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে যাবে।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd