• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

 

বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ গ্রেপ্তার

হামলার মামলায় অভিযুক্ত, পুলিশের বিশেষ অভিযানে ছয়গ্রাম বাজার থেকে গ্রেপ্তার

মোঃ শাহজাহান বাশার,
স্টাফ রিপোর্টার
বুড়িচং, কুমিল্লা || ২০ জুলাই ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলায় ছাত্র রাজনীতির আলোচিত মুখ ও বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) বিকেল ৪টার দিকে তার নিজ এলাকা ছয়গ্রাম বাজার থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল হক।

পুলিশ জানায়, আবুল কালাম আজাদ শুধুমাত্র ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; তিনি ছয়গ্রাম সোনার বাংলা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবেও এলাকায় পরিচিত মুখ। তবে তার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন এবং এ ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি।

ওসি আজিজুল হক জানান, “আবুল কালাম আজাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি অভিযুক্ত। দীর্ঘদিন ধরে আমরা তার গতিবিধির উপর নজর রাখছিলাম। অবশেষে শনিবার বিকেলে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বাকশীমূল ইউনিয়নে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ অভিযান শুরু করে এবং অভিযুক্তদের শনাক্ত করতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় আবুল কালাম আজাদের গ্রেপ্তার স্থানীয় রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে।

এদিকে অভিযুক্তের পরিবার ও ঘনিষ্ঠ মহল থেকে তার গ্রেপ্তারে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তারা বলছেন, “আবুল কালাম আজাদ একজন শিক্ষানুরাগী ও সমাজকর্মী হিসেবে পরিচিত। রাজনৈতিক প্রতিহিংসার শিকার করতেই তাকে হয়রানি করা হচ্ছে।”

তবে পুলিশ দাবি করছে, সবকিছুই আইনানুগভাবে করা হয়েছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই এ গ্রেপ্তার করা হয়েছে।

এই ঘটনায় বুড়িচং উপজেলার রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন, ছাত্র রাজনীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান না নিলে ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহিংসতা আরও বাড়বে।

আসামির বিরুদ্ধে আরও কোনো অভিযোগ রয়েছে কি না, বা অন্য কেউ এ ঘটনার সঙ্গে জড়িত কি না—তা জানার জন্য পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।


More News Of This Category
bdit.com.bd