• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে শাণে গাউসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন

Reporter Name / ১৪৯ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে শাণে গাউসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন

আহমদ রেজা, চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি

ঢাকা গুলশান কার্যালয়ে আজ বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে “শাণে গাউসে পাক (র:) ও জামে আউলিয়াকেরামের পথ পুনরুদ্ধার ও সালাতুসালাম সম্মেলন” অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক ও বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।

আল্লামা ইমাম হায়াত তার বক্তব্যে বলেন—
ঐক্যের ডাক: যারা আওলিয়া কেরামকে ভালোবাসে এবং সত্য-মানবতার দ্বীন প্রতিষ্ঠা চায়, তাদের সব সংকীর্ণতা ছেড়ে ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট গড়ে তুলতে হবে। একই সঙ্গে মানবতায় বিশ্বাসী সব মানুষকে নিয়ে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলেশন প্রতিষ্ঠা করতে হবে।

মওদুদিবাদ ও বিভ্রান্তি: তিনি বলেন, আল্লাহতাআলার নাম যারা মুছে দেয় তারা নাস্তিক। মওদুদিবাদ আল্লাহতাআলার দুশমন দল, এরা ইসলামের নামে বিভ্রান্তি ছড়িয়ে তরুণদের বলি দিচ্ছে। ওয়াহাবিবাদ-মওদুদিবাদ-সালাফিবাদ ধর্মের নামে ক্ষমতার কুফরি স্বার্থ হাসিল করছে।

মাজারের গুরুত্ব: মাজার বিদ্বেষীরা ইসলামের শত্রু। মাজারই ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র। আওলিয়া কেরামকে ভালোবাসা ও শ্রদ্ধা ঈমানের অবিচ্ছেদ্য অঙ্গ।

মানবমুক্তির পথ: প্রবৃত্তির দাসত্ব ও পার্থিব মোহ থেকে মুক্তির আলো হলেন আওলিয়া কেরাম। আর বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ছাড়া অবিচার-জালিম শক্তির আধিপত্য থেকে মুক্তি সম্ভব নয়।
ইমাম হায়াত বলেন—

> “দয়াময় আল্লাহতাআলা, প্রিয়নবীর প্রেম, আওলিয়া কেরামের শিক্ষা এবং দ্বীন-মিল্লাতের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ স্থান দিতে হবে। তাহলেই দ্বীনের পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা সম্ভব।”


More News Of This Category
bdit.com.bd