• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এসবি প্রধান হলেন কুড়িগ্রামের কৃতিসন্তান কামরুল আহসান বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বেনাপোলের কথিত হুন্ডি ব্যবসায়ী আক্তার হোসেনকে গ্রেপ্তারে ছাত্রলীগ কর্মীর ক্ষোভ কলাতলীতে নির্মাণাধীন ‘পালং অপ প্যানোয়া’ হোটেলে হামলা, ভাঙচুর ও সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগ; নগদ ১ লাখ টাকা লুটের দাবি মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, টিপুর তীব্র নিন্দা রাজশাহী মহানগর যুবদল ও বোয়ালিয়া থানা পূর্ব যুবদলের সদস্য আলিফ নুর ই জিহাদি টিপুর দাবি; ‘মিথ্যা অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা’

বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না          

Reporter Name / ২১৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না                                                                                                                               ————————— আবুল হোসেন আজাদ

হাফিজুর রহমান(যশোর) প্রতিনিধি

বিএনপি ক্ষমতায় গেলে দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। সকলে মিলে মিশে কাজ করলে সেটার ভবিষ্যৎ ভাল হয়। তৃণমূল বিএনপির মূল শক্তি। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। সেটা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে। দেশে  গণতন্ত্র থাকবে। মানুষের মুখে হাসি ফুটবে। বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমান এ দেশের মানুষকে নিয়ে ভাবেন। জিয়া পরিবারকে শেখ হাসিনা ভয় পায়। এ জন্যে বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়া হয়। বিদেশে উন্নত চিকিৎসার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে ৭ বার আহবান করা হলেও অনুমতি দেয়নি শেখ হাসিনা সরকার। সাড়ে ১৫ বছর খুন, গুম করে ও মিথ্যা মামলা দিয়ে এ দেশকে ধংসস্তুপে পরিণত করেছে শেখ হাসিনা। ৭৫ সালে দেখেছিলাম তার পিতা শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। শেখ হাসিনাও তাই করেছে। শেখ হাসিনা এ দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। ব্যাংকে টাকা নেই। ব্যাংকে আপনার টাকা জমা আছে তারপরও টাকা দিচ্ছে মাত্র ৫ হাজার। ৫টি ব্যাংক থেকে এস আলম গ্রুপ দেড় লক্ষ কোটি টাকা নিয়ে গেছে। তার অর্ধেক ৭৫ হাজার কোটি টাকা দিয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহেনা ও তার ছেলে জয়কে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৬০ হাজার কোটি টাকার দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনার পরিবার পাচার করেছে বিদেশে। গত শনিবার বিকালে উপজেলার সুফলাকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সুফলাকাটি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুর রহমানের  সভাপতিত্বে ইউনিয়নের কলাগাছি বাজারে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার জাহাঙ্গীর আলস প্রমূখ।

 


More News Of This Category
bdit.com.bd