• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামি সুজন গ্রেফতার

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

 

বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর শাহিনুর হত্যা মামলার রহস্য উদঘাটন, মূল আসামি সুজন গ্রেফতার

রিপোর্ট:
৩১ জুলাই ২০২৫ | দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ঘটে যাওয়া শাহিনুর হত্যা মামলার রহস্য অবশেষে উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও আসামি সুজনকে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহিনুরকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে চাপ দেয় সুজন। তবে দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর সুজন আত্মগোপনে চলে যায় এবং ধরা পড়ার হাত থেকে বাঁচতে শুরু করে পালিয়ে বেড়ানো।

আত্মগোপনের কৌশল হিসেবে প্রথমেই সে তার প্রেমিকা তানিয়াকে সঙ্গে নিয়ে ঘুরতে যায় নরসিংদীর ড্রিমল্যান্ড পার্কে। সেখানে আনন্দ করতে করতেই একটি হোটেলেও রাত কাটায়। পরে পালিয়ে বেড়ায় নারায়ণগঞ্জে মেয়ের বাসায়। এরপর আরও কিছুদিন কাটায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে। সর্বশেষ ঢাকার কামরাঙ্গীরচরে গিয়ে অবস্থান নেয়।

বিষয়টি পিবিআই’র নজরে এলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

এই নৃশংস হত্যাকাণ্ড ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংবাদদাতা:
মানিক | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
তথ্যসূত্র: স্থানীয় পুলিশ ও পিবিআই কর্মকর্তাদের বক্তব্য


More News Of This Category
bdit.com.bd