• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফেনীর বন্যার্তদের সহায়তায় যুবদলের কেন্দ্রীয় টিম, দিকনির্দেশনামূলক সভায় সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন

Reporter Name / ১৪৩ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

ফেনীর বন্যার্তদের সহায়তায় যুবদলের কেন্দ্রীয় টিম, দিকনির্দেশনামূলক সভায় সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন

রিপোর্ট:বাংলাদেশ প্রথম সংবাদ 
ফেনী, ১০ জুলাই ২০২৫:

ফেনীর বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয়ভাবে তৎপরতা শুরু করেছে। বন্যা দুর্গত এলাকায় কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হয়েছে একটি কেন্দ্রীয় সমন্বয় টিম। এই টিমের সদস্যদের সাথে একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। তারা দলের পক্ষ থেকে সার্বিক ত্রাণ কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন এবং বন্যার্তদের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিমের সদস্য

  • খন্দকার এনামুল হক এনাম
  • কফিল উদ্দিন ভূঁইয়া
  • হাবিবুর রহমান হাবিব
  • আব্দুল কুদ্দুস মজুমদার
  • শামছুল আলম রানা
  • মো. জুলহাস উদ্দিন
  • নুরুল ইমরান মজুমদার মিশু

নেতারা বলেন, “বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ হলেও সরকারের উদাসীনতায় তা দুর্যোগ থেকে মহাবিপর্যয়ে রূপ নিয়েছে। এই দুর্যোগে যুবদল একটি মানবিক শক্তি হিসেবে কাজ করবে।”

সভায় ত্রাণ বিতরণের কৌশল, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি, স্বেচ্ছাসেবক নিয়োগ ও স্থানীয় ইউনিট সমন্বয় সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী কয়েকদিন ফেনীর বিভিন্ন উপজেলার দুর্গত এলাকায় সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনারও ঘোষণা দেন।

যুবদলের নেতারা ত্রাণ বিতরণ কার্যক্রমে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


 


More News Of This Category
bdit.com.bd