নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুস সালাম,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮শে জুন) বিকেলে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমীতে এই সভার আয়োজন করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নবগঠিত কমিটির পরিচিতি সভায় দলটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে “৭১ এবং ২৪ দুইটা ঘটনা, দুইটি স্বাধীনতা, আমি ঠিকমত ৭১ দেখিনি, তখন আমার বয়স কম ছিল, কিন্তু আমি ২৪ এর আন্দোলনে আমার বয়স ৬২ বছর” তবে আমি বর্তমান পরিস্থিতি দেখেছি যে, অন্যায় কি অবস্থা হয়।
তিনি আরোও বলেন, ”সবাই মিলে একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি গঠন করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার যখন খর্ব হয় মানুষ তখন তিক্ত হয়। ঠিক তেমনি আওয়ামী লীগ সরকার মানুষের ভোটের অধিকার খর্ব করেছিলো তারই প্রেক্ষিতে জনসাধারণের আন্দোলনে তোপের মুখে পড়ে দেশ ছাড়া হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা। বয়স্করা উপদেশ দিবেন আর তরুণরা তা পালন করবে”।
এছাড়াও অনুষ্ঠানে পরিচিত ও শুভেচছা বক্তব্য প্রদান করেন, জাতীয় নাগরিক পার্টি ডিমলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো:মোশাররফ হোসেন মিন্টু, জাতীয় নাগরিক পার্টি জলঢাকা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো:রেজাউল করিম রাজু, যুগ্ম আহবায়ক মো:মোহাইমেনুর রহমান সানা,
শামসুল হক শাহ সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা আহবায়ক মো:মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র অন্যতম সদস্য আক্তারুজ্জামান খান।
উপস্থিত বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, “জাতীয় নাগরিক পাটি জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও গণমানুষের পাশে থেকে রাজনীতি করবে।”
উল্লেখ্য, সম্প্রতি এনসিপি নীলফামারী জেলার নতুন নেতৃত্ব ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটি, যার ফলে দলের স্থানীয় নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।