• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

নরসিংদীর রায়পুরায় ধারের ১৭ শত টাকার জন্য চাচা গং হত্যা করলো দুই ভাতিজাকে

Reporter Name / ১০৮ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

 

নরসিংদীর রায়পুরায় ধারের ১৭ শত টাকার জন্য চাচা গং হত্যা করলো দুই ভাতিজাকে ।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে তাদেরই চাচা ও চাচাতো ভাইয়েরা। এই ঘটনায় ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়েছেন। অদ্য ১ নভেম্বর ২০২৫ ইং শনিবার দুপুরে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো চরসুবুদ্ধি এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফোরা মিয়া (৪০) এবং তার ছোট ভাই শাকিল মিয়া (২০) নিহতের পরিবারের সদস্যরা জানায়,ফোরা মিয়া ও শাকিলের বাবা দীর্ঘ ২০ বছর আগে তাদের চাচা আব্দুল আউয়ালের কাছ থেকে ১৭শত টাকা ধার নেয়। সেই প্রেক্ষিতে আউয়াল তার ছেলে শিপন মিয়া ও রিপন মিয়া গংরা আবু তাহেরের ভিটামাটি থেকে জমি দাবী করে আসছিল। সম্প্রতি বেশ কয়েকটা দরবার হলে বিচারকরা আবু তাহেরের পক্ষেই রায় দেন। অদ্য শনিবার পূনরায় রিপন,শিপন গং জমি দখল করতে যায়। এসময় বাধা দিলে দেশিয় আস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে ফোরা মিয়া,শাকিল মিয়া ও ফোরা মিয়ার স্ত্রী মনিরা বেগম আহত হয়। পরে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকেই মৃত ঘোষনা করেন। নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফরিদা গুলশানারা কবির বলেন,আমাদের হাসপাতালে আনা দুইজনকে মৃত অবস্থায় পেয়েছি। একজন আহত হওয়ায় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে আছি। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ১জনকে আটক করা হয়েছে।


More News Of This Category
bdit.com.bd