• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

নরসিংদীর মাধবদীতে গোপন চেম্বারে ৬০ কেজি গাঁজা, পিকআপসহ আটক দুই মাদক কারবারি

Reporter Name / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

 

নরসিংদীর মাধবদীতে গোপন চেম্বারে ৬০ কেজি গাঁজা, পিকআপসহ আটক দুই মাদক কারবারি

রিপোর্ট:বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক 

মাধবদী, নরসিংদী —
নরসিংদীর মাধবদীতে গোপন সংবাদের ভিত্তিতে চালানো পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে খনমর্দী এলাকার বায়তুল আমান জামে মসজিদের পাশের সড়কে এ অভিযান চালানো হয়।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই আল আমিন, এসআই জসিম উদ্দিন ও এএসআই সাজ্জাদ হোসেন। অভিযানের সময় একটি বিশেষভাবে তৈরি গোপন চেম্বারযুক্ত নীল-হলুদ রঙের একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন-১৬-৯৮৪৭) আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির নিচে থাকা গোপন চেম্বার থেকে আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লক্ষ টাকার ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তারা হলেন—

  • মোঃ খোকন মিয়া (২৫), পিতা মৃত মতি মিয়া, সরাইল থানা, ব্রাহ্মণবাড়িয়া
  • মোঃ নিরব আহম্মেদ (১৯), পিতা সাইদুর রহমান, সদর থানা, ব্রাহ্মণবাড়িয়া

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওসি নজরুল ইসলাম জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজ থেকে এই ভয়াবহ ব্যাধি দূর করতে আমরা বদ্ধপরিকর।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ সফল অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের তৎপরতা মাধবদীতে মাদক নির্মূলে বাস্তব ও কার্যকর ভূমিকা রাখবে।”


More News Of This Category
bdit.com.bd