• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের নিউজ সংগ্রহের সময় সাংবাদিক হত্যার চেষ্টা গ্রেপ্তার তিন

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষের নিউজ সংগ্রহের সময় সাংবাদিক হত্যার চেষ্টা গ্রেপ্তার তিন।

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর সদর উপজেলার আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইদন মিয়া (৭০) নামে একব্যক্তি নিহত ও একাধিক ব্যক্তি আহত হয় এমন সংবাদের ভিত্তিতে যমুনা টিভির সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে গেলে প্রতিপক্ষের লোকজন আয়ুব খান সরকারকে হত্যার চেষ্টায় হামলা করিলে তিনি গুরুত্বর আহত হন। অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছেন বলে জানা যায়।আহত আইয়ুব খান সরকার (৪৮) স্যাটেলাইট টেলিভিশন যমুনা টিভির স্টাফ রিপোর্টার নরসিংদীতে কর্মরত। জানা যায়, অদ্য বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে মুরাদনগর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের চাচা ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান, এমন সংবাদের ভিত্তিতে সাংবাদিক আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহের সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার উপর আতর্কিত হামলা চালিয়ে গুরুত্বর কাটা জখম করে। এসময় তার ক্যামেরা ভাংচুর করা এবং মোবাইল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। পরে আহত সাংবাদিককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে তার মাথায় ৪টি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। এবিষয়ে সাংবাদিক আইয়ুব খান বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে আলোকবালির ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। তারা আমাকে বেদম পিটিয়ে আমার ক্যামেরা ভাংচুর, মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়।
এই হামলার ঘটনায় নরসিংদীতে আতঙ্ক বিরাজ করছে এবং বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজ তীব্র নিন্দা ,প্রতিবাদ ও অপরাধীদেরকে গ্রেফতারের জোর দাবি করেন।


More News Of This Category
bdit.com.bd