• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

তিতাস গ্যাসের দুর্নীতিবাজ অফিস সহায়ক মো. রবিউল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি

Reporter Name / ২৩৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

তিতাস গ্যাসের দুর্নীতিবাজ অফিস সহায়ক মো. রবিউল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার

যথাযোগ্য সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী প্রায় ১৮ বছর যাবৎ তিতাস গ্যাসের ডি.আর.এস (DRS) ও সি.জি.এস (CGS) গুলোর পরিষ্কারের কাজ করে আসছি । কাজের সুবাদে আমি প্রত্যক্ষভাবে দেখেছি, অফিস সহায়ক মো. রবিউল ইসলামকে ব্যবহার করে তিতাস গ্যাসের সি.জি.এস ও ডি.আর.এস কনডেনসেট গ্যাস লাইনের তেল বিক্রির অপকর্ম চালানো হয়ে থাকে।

ডেমরা, তারাবো, হরিপুর, সিদ্ধিরগঞ্জ ৪১২ মেগাওয়াট, দীঘিরপাড়, রূপসী, মেঘনাঘাট, বসুন্ধরা ডি.আর.এস, গজারিয়া, নরসিংদী, আশুগঞ্জ ও শাহজীবাজারসহ সকল স্টেশন থেকে প্রতি মাসে গড়ে প্রায় ১২০টি লরির মাধ্যমে তেল বের করা হয়। একটি লরির অফিসিয়াল ধারণক্ষমতা ৯ হাজার লিটার হলেও প্রকৃতপক্ষে প্রতিটি লরি ১২ হাজার লিটার বহন করে। প্রতিলিটার তেলের মূল্য ছিল ৩৮ টাকা।

প্রতি মাসে আনুমানিক ১২০টি গাড়ি তেল বহন করলেও অফিসিয়ালি পাস জমা হয় মাত্র ৩৫ থেকে ৩৮টি গাড়ির জন্য। এই তেল অপকর্মের মূল দায়িত্বে ছিলেন তৎকালীন ম্যানেজার রফিক সাহেব এবং বর্তমান নারায়ণগঞ্জের ডি.এম.ডি রাজীব কুমার সাহা। এ সময় আরও অনেক কর্মকর্তা ও কর্মচারী এই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন।

এই তেলের টাকা সংগ্রহ করতেন রবিউল ইসলাম। পূর্বে এই তেলের দাম ছিল ১০২ টাকা। সিটি গ্যাস কর্তৃপক্ষ পাইপলাইন গ্রহণ করার পর থেকে কনডেনসেট গ্যাস কম আসছে। রবিউলকে ব্যবহার করে অপারেশন শাখার কর্মকর্তারা ডেমরা গোডাউন থেকে যেকোনো সময় জরুরি মালামাল বের করে নেন এবং সেগুলি বিক্রি করে দেন।

রবিউল ইসলাম ও রাজ্জাক নামের আরেক পিয়ন মিটারের রিডিং ক্যাসেট ও রেগুলেটর বিক্রি করে থাকেন। প্রতিটি রেগুলেটরের বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ ৫০ হাজার টাকা। এই ক্যাসেট ও রেগুলেটর ব্যবহার করে শিল্প প্রতিষ্ঠানগুলোতে মিটার টেম্পারিং করা হয়। অপারেশনের যেকোনো কাজে অফিসাররা পিয়ন রবিউলকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেন না।

রবিউল ইসলাম আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়ার দিন থেকে এখন পর্যন্ত ডেমরার সি.জি.এস-এ কর্মরত রয়েছেন। পিয়ন হওয়া সত্ত্বেও তাকে দিয়ে রোস্টার ডিউটি করানো হচ্ছে। এমনকি স্টেশনগুলোর রক্ষণাবেক্ষণের কাজ নিজেই করেন এবং পুরাতন মালামাল বিভিন্ন ঠিকাদারের কাছে বিক্রি করেন।

উল্লেখ্য, পিয়ন ও নিরাপত্তা প্রহরীদের দিয়ে রোস্টার ডিউটি ও গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কাজ করিয়ে শত কোটি টাকা লোপাট করা হচ্ছে। এদের মধ্যে রবিউল, রাজ্জাক ও নিরাপত্তা প্রহরী আমজাদ উল্লেখযোগ্য।

অতএব, উপর্যুক্ত পরিস্থিতিতে দুর্নীতিবাজ অফিস সহায়ক মো. রবিউল ইসলামসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। তাদের নিজ নিজ পদমর্যাদা অনুযায়ী উপযুক্ত দায়িত্বে নিয়োজিত করার বিষয়টিও আপনার সদয় বিবেচনায় প্রার্থনা করছি।


More News Of This Category
bdit.com.bd