• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২৪৯ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
প্রকাশিত: ২ আগস্ট ২০২৫, শুক্রবার

ঢাকা প্রতিনিধি: তালাত মাহমুদ

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটে (আইডিইবি) আজ শুক্রবার সকালে হেযবুত তওহীদের এক বিশেষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল— “বিদ্যমান অশান্তি নিরসনে চাই আল্লাহর দেওয়া বিধান”।

সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হেসাইন মোহাম্মদ সেলিম। তিনি জাতীয় ও বৈশ্বিক অস্থিরতা, ধর্মীয় বিভ্রান্তি এবং নৈতিক অবক্ষয়ের পটভূমিতে ইসলামের প্রকৃত আদর্শ ও শরীয়াহ ভিত্তিক শাসনব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন—

খাদিজা খাতুন, প্রধান উপদেষ্টা

রুফায়দাহ পন্নী, যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান

উম্মুত তিজান মাখদুমা পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

সুলতানা রাজিয়া, শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক

এসএম সামসুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক

রিয়াদুল হাসান, সাহিত্য সম্পাদক

ফরিদ উদ্দিন রব্বানী, ঢাকা মহানগর উত্তরের আমির

হারিসুর রহমান, অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি সম্পাদক

সঞ্চালনায় ছিলেন আল আমিন সবুজ ও মুখলেছুর রহমান সুমন।

সামাজিক ও ধর্মীয় জাগরণমূলক এই সম্মেলনের মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক একতা এবং বর্তমান বাস্তবতায় ধর্মীয় দায়িত্ব পালনের প্রেক্ষাপট পুনর্ব্যাখ্যা করা হয়।

—বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক


More News Of This Category
bdit.com.bd