• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

টাঙ্গাইলের এনটিভি সাংবাদিক মহব্বত হোসেন—আওয়ামী ঘনিষ্ঠ থেকে বিএনপি ঘেঁষা সাজতে মরিয়া, প্রশ্নে নৈতিকতা

Reporter Name / ৪০৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

 

২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৫

জনতার কণ্ঠস্বর ডেস্ক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ, জনতার কণ্ঠস্বর

টাঙ্গাইলের এনটিভি সাংবাদিক মহব্বত হোসেন—আওয়ামী ঘনিষ্ঠ থেকে বিএনপি ঘেঁষা সাজতে মরিয়া, প্রশ্নে নৈতিকতা

রিপোর্ট:মাহবুব আলম

টাঙ্গাইল, ২৫ সেপ্টেম্বর:
টাঙ্গাইলের এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মহব্বত হোসেনকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। একসময়ের আওয়ামী ঘনিষ্ঠ এই সাংবাদিক এখন খোলস পাল্টে বিএনপি মনা সাজার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্র বলছে, প্রয়াত জেলা আওয়ামী সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাবেক এমপি তানভির হাসান ছোট মনি এবং তার ভাই বড় মনির ঘনিষ্ঠ ছিলেন মহব্বত। প্রায়ই তাঁদের খাসকামরায় যাতায়াত করতেন এবং পারিবারিক সম্পর্কের আস্থাভাজন হয়ে ওঠেন। ছবি ও আলোকচিত্রেও একাধিকবার ধরা পড়েছেন এই সখ্যতা। ফলে আওয়ামী রাজনীতির ছায়াতলে তাঁর সাংবাদিকতা ও বাণিজ্য দুই-ই ফুলেফেঁপে উঠেছে।

অভিযোগ রয়েছে, আওয়ামী প্রভাব ব্যবহার করে মহব্বত হোসেন অবৈধ বালুর ঘাট ও সংবাদ সিন্ডিকেট বাণিজ্যে যুক্ত হয়ে দ্রুত সম্পদশালী হয়েছেন। সামান্য বেতনের সাংবাদিক হয়েও তার প্রাসাদোপম বাড়ি, গাড়ি ও ব্যয়বহুল জীবনধারা প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। স্থানীয় অফিস-আদালতেও তাঁর চাঁদাবাজি সিন্ডিকেট সক্রিয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে সাম্প্রতিক সময়ে বিএনপির সাইনবোর্ড তুলে ধরে নিজেকে বিরোধী দলের সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন মহব্বত। শহর বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আওয়ামী লীগের নৈশ ভোটের এমপি ছোট মনি ও বড় মনির মানেই মহব্বত হোসেন। এখন সে রাজনৈতিক অঙ্গনে বিএনপি ঘেঁষা সাজছে, আসলে সবাই জানে সে আওয়ামী পরিবারেরই দুসর।”

টাঙ্গাইলের একজন প্রবীণ সাংবাদিক নেতা এ বিষয়ে বলেন, সাংবাদিকতা সবসময়ই জনকল্যাণমুখী হওয়া উচিত। ব্যক্তিগত স্বার্থে খোলস পাল্টানো নৈতিকতার পরিপন্থী। অন্যদিকে স্থানীয় একজন আইনজীবীর মন্তব্য—“সাংবাদিকতা মানে দেশপ্রেম। কিন্তু মহব্বত হোসেন আওয়ামী আশীর্বাদপুষ্ট থেকে আজ বিএনপি মনা সাজার মাধ্যমে কেবল নিজের পিঠ বাঁচাচ্ছেন।”

এ বিষয়ে মহব্বত হোসেনকে জিজ্ঞাসা করা হলে তিনি দম্ভোক্তি ভঙ্গিতে বলেন, “আওয়ামী লীগের এমপি ছোট মনি আর তার ভাই বড় মনি আমার খুব ঘনিষ্ঠ।”

ফলে টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন ও সাংবাদিক সমাজে প্রশ্ন জাগছে—আওয়ামী আশীর্বাদে বড় হওয়া এই সাংবাদিক সত্যিই কি মতাদর্শ বদলেছেন, নাকি আবারো ঘোলা পানিতে মাছ শিকারের খেলায় মেতেছেন?

 


More News Of This Category
bdit.com.bd