• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

ছাত্রীনেত্রী মরিয়ম খাতুন আইসিইউতে — সকলের দোয়া প্রার্থনার আবেদন, পাশে দাঁড়ালেন নুরুজ্জামান লিটন

Reporter Name / ৮০৮ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫


প্রকাশিত: ৪ জুলাই ২০২৫
Daily  Bangladesh Prothom Sangbad 
✍️ অনলাইন ডেস্ক রিপোর্ট :


ছাত্রীনেত্রী মরিয়ম খাতুন আইসিইউতে — সকলের দোয়া প্রার্থনার আবেদন, পাশে দাঁড়ালেন নুরুজ্জামান লিটন

বেনাপোল | ৪ জুলাই ২০২৫
যশোর সরকারি সদর হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন ছাত্রদলের সাহসী মুখ, বেনাপোল ডিগ্রী কলেজের ছাত্রীনেত্রী মরিয়ম খাতুন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়তেই ছাত্রদল নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়ে।

মরিয়ম খাতুন শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং অনেকের কাছে তিনি ছিলেন ছোট বোনের মতো। ছাত্রদলের প্রতিটি মিছিলে, সভায়, এবং গণতান্ত্রিক সংগ্রামে তাঁর বলিষ্ঠ ভূমিকা ছিল লক্ষণীয়। আজ তিনি যখন হাসপাতালের বিছানায় নিস্তেজ, তখন সবার হৃদয় ভারাক্রান্ত।

এই সংকটময় মুহূর্তে বিএনপির বর্ষীয়ান নেতা, সাবেক চেয়ারম্যান, ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় অভিভাবক আলহাজ্ব নুরুজ্জামান লিটন নিজে হাসপাতালে ছুটে যান। আইসিইউ ইউনিটের সামনে দাঁড়িয়ে তিনি মরিয়মের চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সান্ত্বনা দেন। তাঁর মানবিক উপস্থিতি নেতাকর্মীদের মনে গভীর শক্তি ও আশ্বাসের বাতাস বইয়ে দেয়।

নুরুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন—

“মরিয়ম আমাদের ছোট বোন, আমাদের মেয়ে। আজ সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা সবাই মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, যেন তিনি মরিয়মকে সুস্থতা ও হায়াত দান করেন।”

এ সময় সদর হাসপাতালে উপস্থিত ছিলেন:

ছাত্রদল: শরিফুল ইসলাম চয়ন (আহ্বায়ক), সাগর (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), আরিফুর রহমান আরিফ (আহ্বায়ক, বেনাপোল পৌর ছাত্রদল) এবং অংকন।

 

ছাত্রদলের বিভিন্ন ইউনিট, স্থানীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা মরিয়মের জন্য ফেসবুক-সোশ্যাল মিডিয়ায় দোয়ার আহ্বান জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন। সারাদেশে ছাত্রদলের বিভিন্ন শাখায় দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হচ্ছে।

মরিয়ম খাতুনের চিকিৎসায় সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে।


আপনিও প্রার্থনায় অংশ নিন —
“হে আল্লাহ, তুমি শিফা দানকারী। তুমি মরিয়মকে সুস্থ করে দাও। তার কষ্ট লাঘব করো, তাকে আবার মিছিলে ফিরিয়ে আনো।”


More News Of This Category
bdit.com.bd