• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

গাড়িবহরে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

 


গাড়িবহরে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

জয়পুরহাট প্রতিনিধি | ১৬ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে বর্বর হামলার প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা। গোপালগঞ্জে ১ জুলাই থেকে শুরু হওয়া ‘দেশ গঠনে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে এই হামলার ঘটনায় সারা দেশেই প্রতিবাদের ঝড় উঠেছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ কর্মসূচি। মিছিল শেষে এক সমাবেশে বক্তারা বলেন—এই হামলা কেবল একটি রাজনৈতিক কর্মসূচির ওপর আঘাত নয়, এটি গণতন্ত্রের কণ্ঠরোধের একটি নির্মম উদাহরণ।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়কারী ফিরোজ আলমগীর, যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবু, কেন্দ্রীয় যুব শক্তির সদস্য আশরাফুল ইসলাম, জেলা সদস্য ইঞ্জিনিয়ার গোলাম কোবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন—সরকারের ছত্রছায়ায় পরিচালিত এই হামলায় ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি জড়িত, যা দেশের রাজনীতিতে নতুন করে হিংসা ও সহিংসতার সংস্কৃতি চালু করছে। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ শেষে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের বরাবর পেশ করার ঘোষণা দেন নেতারা।

এনসিপির নেতারা বলেন—গণতন্ত্রের পথে যে কেউ হেঁটেই দেশের পরিবর্তন আনতে চায়, তাকে যদি এভাবে প্রতিহত করা হয়, তবে তা জনগণের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা। সময় এসেছে, অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে তৃণমূল থেকে জনতার জবাব দেওয়ার।


 


More News Of This Category
bdit.com.bd