• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহীর সাংবাদিক সমাজ

Reporter Name / ৯৬ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে উত্তাল রাজশাহীর সাংবাদিক সমাজ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন

০৯-০৮-২০২৫

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার

গাজীপুরে ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে দুই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় নগরীর রেলগেটে বরেন্দ্র প্রেস ক্লাবের উদ্যোগে প্রথম মানববন্ধন কর্মসূচি হয়। এতে রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব,অনলাইন সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থার ব্যানারে শতাধিক সাংবাদিক অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেট থেকে নিউ মার্কেট হয়ে নগরীর জিরোপয়েন্টে পৌঁছায়।

দুপুর ১২টায় রাজশাহী প্রেস ক্লাবের উদ্যোগে দ্বিতীয় মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে রাজশাহী প্রেস ক্লাবের সঙ্গে বরেন্দ্র প্রেস ক্লাব,রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাব, অনলাইন সাংবাদিক ফোরাম ও জাতীয় সাংবাদিক সংস্থা একত্রে অংশ নেয়।

উভয় কর্মসূচিতেই গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন,“তুহিন হত্যাকাণ্ড শুধুমাত্র একজন সাংবাদিকের মৃত্যু নয়,এটি দেশের গণমাধ্যমের ওপর ভয়ংকর আঘাত।” তারা আরও বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য প্রকাশ করি, অথচ আমাদের নিরাপত্তার কোনো নিশ্চয়তা নেই—এটি মেনে নেওয়া যায় না। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে, যাতে আর কোনো তুহিনকে প্রাণ হারাতে না হয়।”

সাংবাদিক নেতারা দাবি জানান,তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। তারা আরও বলেন, “গণতন্ত্র টিকিয়ে রাখতে মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সাংবাদিকদের ওপর হামলা মানে জনগণের কণ্ঠরোধ করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”

এ সময় রাজশাহীর বিভিন্ন পত্রিকা,অনলাইন নিউজ পোর্টাল,টেলিভিশন ও রেডিওর সাংবাদিকরা একত্রিত হয়ে তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


More News Of This Category
bdit.com.bd