• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজীপুরে সাংবাদিকের উপর নৃশংস হামলার অভিযোগ, তদন্ত ও দায়ীদের গ্রেফতারের দাবি

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 


২৩জুলাই ২০২৫

বিশেষ প্রতিবেদন | গাজীপুরে সাংবাদিকের উপর নৃশংস হামলার অভিযোগ, তদন্ত ও দায়ীদের গ্রেফতারের দাবি

গাজীপুর, কোনাবাড়ী:
তথ্য দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সাংবাদিককে গ্যারেজে আটকে রেখে উলঙ্গ করে মারধরের অভিযোগ উঠেছে গাজীপুরের কোনাবাড়ীতে। ভুক্তভোগী হলেন দৈনিক সময়ের কথা পত্রিকার সাংবাদিক মফিজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি যুবদল রাজনীতির সঙ্গে জড়িত। তার ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে, তা নিয়ে প্রকাশিত সংবাদে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি সাংবাদিক মফিজুলকে তিন ঘণ্টা ধরে গ্যারেজে আটকে রেখে পিটিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় একজন পথচারীর মাধ্যমে খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক মফিজুলকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠায়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর দেশজুড়ে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও নিন্দার সঞ্চার হয়েছে। দ্রুত দায়ীদের গ্রেফতার ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

তবে এই ঘটনার সত্যতা ‘বাংলাদেশ প্রথম সংবাদ’ স্বাধীনভাবে যাচাই করেনি।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব—এমন বক্তব্য এসেছে বিভিন্ন গণমাধ্যম সংস্থার পক্ষ থেকেও।


 


More News Of This Category
bdit.com.bd