• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন।

খুনি হাসিনার বিরুদ্ধে গুমের মামলায় আরো দুই মাস সময় পেলেন প্রসিকিউশন

Reporter Name / ২৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

খুনি হাসিনার বিরুদ্ধে গুমের মামলায় আরো দুই মাস সময় পেলেন প্রসিকিউশন

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ হিসেবে ‘জোরপূর্বক গুম’ ও ‘বিচারবহির্ভূত হত্যা’র (ক্রসফায়ার) অভিযোগ নিয়ে যে তদন্ত চলছে, সেই তদন্ত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রসিকিউশনকে দুই মাস সময় দেওয়া হয়েছে। আগামী ২৪ আগস্ট এ মামলার পরবর্তী আদেশের দিন ধার্য করে এই সময়ের প্রসিকিউশনকে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে বলেছেন ট্রাইব্যুনাল।

আজ মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনে চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। আদালতে তদন্তের অগ্রগতি তুলে ধরে শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম।

সঙ্গে ছিলেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।
আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যার (ক্রসফায়ার) অভিযোগে চলতি বছর ৬ জানুয়ারি এই মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। আসামিদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (তদন্ত প্রতিবেদন) দাখিলের জন্য ১২ ফেব্রুয়ারি তারিখ রাখা হয়। সেদিন প্রসিকিউশনের আবেদনে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের সময় ২০ এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়।

গুমের সংখ্যা জানতে চাইলে এই প্রসিকিউটর বলেন, ‘গুমের সুনির্দিষ্ট সংখ্যা এখন বলতে পারব না। কারণ গুম কমিশন আছে, তারা সেটি তদন্ত করছে। তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ইতিমধ্যে দুটি অন্তবর্তী প্রতিবেদন দাখিল করেছে। চূড়ান্ত প্রতিবেদনটি পেলে গুমের সংখ্যাটা বলা যাবে।’

শেখ হাসিনা ছাড়াও এই মামলার আসামিদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের নাম প্রকাশ করেছে প্রসিকিউশন।


More News Of This Category
bdit.com.bd