• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের মেডিকেল রিপোর্ট প্রত্যাখ্যান দুই নারী সংগঠনের

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

খাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের মেডিকেল
রিপোর্ট প্রত্যাখ্যান দুই নারী সংগঠনের

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধিঃ
খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় ৮ম শ্রেণীর মারমা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ‘ধর্ষণের আলামত পাওয়া যায়নি’ মর্মে যে মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা প্রত্যাখ্যান করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন, সংশ্লিষ্ট ডাক্তার ও কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা এবং অভিযুক্ত ধর্ষকদের সকলকে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

বিবৃতিতে দুই নারী নেত্রী রাষ্ট্রীয় বিশেষ সংস্থা কর্তৃক মেডিকেল রিপোর্টের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা তুলে ধরে বলেন, সিঙ্গিনালার ৮ম শ্রেণীর কিশোরীর ধর্ষণের আলামত না পাওয়ার রিপোর্টটি নতুন নয়। অতীতেও পাহাড়ি নারী ধর্ষণের ক্ষেত্রে এমনটি ঘটেছে। ফলে অতীতে বহু ধর্ষণের ঘটনা ঘটলেও জড়িতদের বিচার ও শাস্তি হয়নি। মূলত পাাহড়ি নারী ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্টের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা দিয়ে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণকে হাতিয়ার বানিয়ে জাতিগত নির্মূলীকরণ নীতি বাস্তবায়নের ষড়যন্ত্র চলছে। যার কারণে পাহাড়ি নারী ধর্ষণের ঘটনা ঘটলে তা ধামাচাপা দিতে এবং ধর্ষককে রক্ষা করতে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা উঠে পড়ে লেগে যায়, যা সিঙ্গিনালায় কিশোরী ধর্ষণের ঘটনার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ধর্ষণের বিচারের দাবিতে আন্দোলন করতে গিয়ে ছাত্র জনতার ওপর হামলা, হত্যাকাণ্ড, অগ্নিসংযোগের মতো বর্বরোচিত ঘটনা সংঘটিত ঘটিত করা হয়েছে।

নেত্রীদ্বয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রদত্ত মারমা কিশোরী ধর্ষণের মেডিকেল রিপোর্টটি প্রত্যাখ্যান করে বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর পিতার দায়েরকৃত মামলা, ঘটনাস্থলের সুস্পষ্ট আলামত ও ভুক্তভোগীর জবানবন্দি থাকা সত্ত্বেও মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়া অত্যন্ত প্রশ্নবিদ্ধ। এটি প্রশাসন ও প্রভাবশালী মহল কর্তৃক ধর্ষকদের রক্ষার পদক্ষেপ ছাড়া কিছুই নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে নেত্রীদ্বয় অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন, সংশ্লিষ্ট ডাক্তার ও কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা এবং অভিযুক্ত ধর্ষকদের সকলকে গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

এস চাঙমা সত্যজিৎ
ভ্রাম্যমান প্রতিনিধি দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ।


More News Of This Category
bdit.com.bd