• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা

Reporter Name / ২৩১ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

কেশবপুরে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় জরিমানা

হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি

কেশবপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশনকে (পিটিএফ) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মাইকেল মোড়ে প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ফাউন্ডেশন (পিটিএফ) নামে একটি প্রতিষ্ঠানের সামনে বিভিন্ন কোর্সের ভর্তি বিজ্ঞাপন দিয়ে সাইনবোর্ড লাগানো রয়েছে। এসব কোর্সের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কোন অনুমোদন নেই। ওই ভুয়া বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এর সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ কে আজাদ ইকতিয়ারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী এক লাখ লাখ জরিমানা করেন।


More News Of This Category
bdit.com.bd