• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

কুড়িগ্রামে মহিলাদলের সমাবেশে কাশেম গ্রুপের চেয়ারম্যা ডা. রেয়ান আনিস

Reporter Name / ৩২২ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

কুড়িগ্রামে মহিলাদলের সমাবেশে কাশেম গ্রুপের চেয়ারম্যা ডা. রেয়ান আনিস
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশকাল: শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, বিকেল

কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম নওডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশেম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক ডা. রেয়ান আনিস।

ডা. রেয়ান আনিস তাঁর বক্তব্যে বলেন, “আমি এখানে ভোট চাইতে আসিনি। তাসভির উল ইসলামের মতো মানুষকেই আপনারা ভোট দিয়ে পাশে রাখবেন। কাশেম গ্রুপ শুধু উলিপুরেই নয়, রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। উলিপুরে চক্ষু হাসপাতাল, মাতৃমঙ্গল সেবা, বিশুদ্ধ পানি সরবরাহসহ বহু অবদান রয়েছে আমাদের।”

তিনি আরও বলেন, “তাসভির উল ইসলামের পিতা ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার। তাঁর বড় ভাইও দীর্ঘদিন মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। আমাদের পরিবার সব সময় উলিপুরের পাশে ছিল এবং থাকবে। বর্তমানে জামায়াত-বিএনপি ও এনসিপি-র নতুন কিছু মুখ সমাজে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে—এসব বিষয়ে সজাগ থাকতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মহিলা দলের সভাপতি তাহমিনা বেগম রুবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মহিলা দলের সদস্য সচিব রশিদা বেগম লতা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রিনা বেগম এবং সদস্য সচিব হাজেরা বেগম লাকি।

এছাড়াও পৌর ও উপজেলা মহিলা দলের নেত্রীবৃন্দসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd