কাহারোলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতর
দিনাজপুর জেলা প্রতিনিধি :অরুণ চন্দ্র শীল
কাহারোল উপজেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশানপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতার্তদের হাতে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোকলেদা খাতুন মীম। শীতবস্ত্র বিতরণকালে তিনি বলেন—
“শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি মানবিক দায়িত্ব। শীতের কষ্ট লাঘবে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলার পিআইও , ৬ নং রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সেক্রেটারি সহ ইউনিয়নের সম্মানিত সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ।
এ সময় এলাকার বিপুল সংখ্যক শীতার্ত মানুষ শীতবস্ত্র গ্রহণ করেন।
স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, শীতের তীব্র সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত উপকারী ও আশাব্যঞ্জক।সরকারের পক্ষ থেকে মানবিক দায়িত্ব পালনের এই কার্যক্রম শীতার্ত মানুষের মুখে স্বস্তি ও হাসি ফিরিয়ে এনেছে।