• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

কালীগঞ্জে ভ্যানচালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ সাবেক ছাত্রদল নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সিনিয়র এডিটর : / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

কালীগঞ্জে ভ্যানচালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

সাবেক ছাত্রদল নেতাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ভ্যানচালককে মারধর ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ভ্যানচালক কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর নাম মো. রাকিব হোসেন (২৬)। তিনি উপজেলার টিডিডি পাড়া (সিমুল মোড়) এলাকার বাসিন্দা ও মানিক মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি ভ্যানগাড়ির মাধ্যমে মাছ ও বিভিন্ন ইলেকট্রিক পণ্য দোকানে সরবরাহ করে থাকেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে রাকিব হোসেন চাপারহাট বাজার এলাকায় (গ্রামীণ ব্যাংকের সামনে) অটোভ্যান নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি শিশু হঠাৎ রাস্তা পার হতে এলে তাকে বাঁচাতে ভ্যানটি থামান তিনি। এতে ক্ষুব্ধ হয়ে চন্দ্রপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরিফ (৩০), হানিফ মিয়াসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।

একপর্যায়ে অভিযুক্তরা রাকিব হোসেনের ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার মাথা, চোখ ও মুখে গুরুতর আঘাত লাগে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, শরিফুল ইসলাম তার প্যান্টের পেছনের পকেট থেকে ৪২ হাজার ২৪০ টাকা ছিনিয়ে নেয়। পাশাপাশি তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধেরও চেষ্টা করা হয়।

পরে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। আহত অবস্থায় নিরাপত্তাহীনতায় ভুগে স্থানীয়দের সহায়তায় রাকিব হোসেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রেশন নম্বর ৩২১৯৫/৩৩ বলে জানা গেছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী জানান, ঘটনার পর থেকে অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ছিনতাইকৃত অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


More News Of This Category
bdit.com.bd