• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

কদলপুরে সুবিধাবাদী রাজনীতির মহড়া: ডিগবাজি নেতাদের নিয়ে উত্তাল এলাকা

নিজস্ব প্রতিবেদক, রাউজান (কদলপুর) | ৩০ জানুয়ারি, ২০২৬ / ১১১ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

 

কদলপুরে সুবিধাবাদী রাজনীতির মহড়া: ডিগবাজি নেতাদের নিয়ে উত্তাল এলাকা

নিজস্ব প্রতিবেদক, রাউজান (কদলপুর) | ৩০ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে রাজনৈতিক ভোল পাল্টানো দুই নেতার কর্মকাণ্ডে স্থানীয় জনমনে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘ ১৭ বছর ক্ষমতার স্বাদ আস্বাদন করে রাতারাতি দলবদল করা এসব ‘সুবিধাবাদী’ নেতাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও চায়ের টেবিলে বইছে নিন্দার ঝড়।

সুবিধাবাদের রাজনীতি ও পটপরিবর্তন: স্থানীয় সূত্রে জানা যায়, কদলপুর এলাকার পরিচিত মুখ লাভলু বিগত ১৭ বছর সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ সময় আওয়ামী লীগের প্রভাব বলয়ে থেকে ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সাথে সাথেই নিজের অবস্থান বদলে ফেলেছেন তিনি। গত কয়েকদিনে তাকে বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।

জনমনে ক্ষোভ: লাভলুর এই আকস্মিক ডিগবাজিকে এলাকার সাধারণ মানুষ ‘মোনাফেকি’ ও ‘আদর্শহীন রাজনীতি’ হিসেবে দেখছেন। এলাকাবাসীর অভিযোগ, তিনি নৌকার সময়ে নৌকা এবং ধানের সময়ে ধানের অনুসারী সেজে কেবল নিজের আখের গোছাতে ব্যস্ত থাকেন।

সহযোগী হিসেবে ফরহাদ চৌধুরীর নাম: একই অভিযোগে অভিযুক্ত হচ্ছেন মাইজ্জে মিয়ে চেয়ারম্যানের ছেলে ফরহাদ চৌধুরী। স্থানীয়দের দাবি, লাভলু এবং ফরহাদ চৌধুরী একই সূত্রে গাঁথা। ক্ষমতার পালাবদলে নিজেদের পিঠ বাঁচাতে তারা এখন নতুন রাজনৈতিক আশ্রয়ের খোঁজে মরিয়া। এলাকায় প্রচার রয়েছে, “যেই দল ক্ষমতায় থাকে, এই চক্রটি সেই দলের চাটুকারিতায় লিপ্ত হয়।”

সামাজিক প্রতিক্রিয়া: কদলপুরের সচেতন যুবসমাজ ও সাধারণ মানুষের দাবি, এই ধরণের নীতিহীন ব্যক্তিদের কারণে ত্যাগী ও আদর্শিক কর্মীরা রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে। এদের কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক বেশ্যাবৃত্তি’ আখ্যা দিয়ে অনেক ভোটার ক্ষোভ প্রকাশ করেছেন। এলাকায় দাবি উঠেছে, এদের মতো সুযোগসন্ধানী ব্যক্তিদের জুতার মালা পরিয়ে এলাকা থেকে বহিষ্কার করা উচিত যাতে ভবিষ্যতে কেউ ক্ষমতার দাপটে আদর্শ বিক্রি করতে না পারে।

এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই ধরণের ‘হাইব্রিড’ বা ‘সুবিধাবাদী’ নেতাদের যদি এখনই রুখে দেওয়া না হয়, তবে কদলপুরের রাজনৈতিক পরিবেশ দীর্ঘমেয়াদী সংকটে পড়বে।



More News Of This Category
bdit.com.bd