• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যশোরের বেনাপোলে মোটরসাইকেল মিছিল করেছেন স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১-এর নেতাকর্মীরা। ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনায় বেনাপোলকে আধুনিক সীমান্ত নগরী গড়ার প্রত্যয়, জনআস্থার রাজনীতিতে আবু তাহের ভারত এমপি মাজেদ বাবুর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও হলফনামায় জালিয়াতির অভিযোগ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়ন’ জাহাঙ্গীর: অনুসন্ধান থেকে ১০০ কোটি টাকা পাচারের মামলা, দুই বছরে কতদূর তদন্ত? পরিচয় নিয়ে নতুন বিতর্ক, কোন পক্ষ কতটা যৌক্তিক? ১৭ বছর আওয়ামী লীগের এমপির ‘ছায়াতল’ ও লটারির নাটক: পঞ্চগড়ে চালের ডিলারশিপ বাগিয়ে নেওয়া হাইব্রিড বিএনপি নেতা একরামুল হক মুন্না যশোরে আওয়ামী লীগের নাশকতার পরিকল্পনার অভিযোগের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হঠাৎ ‘স্যরি’ বলল প্রথম আলো, কেন এই ক্ষমা চাওয়া? সামনে এলো আসল কারণ কবিতা, কলম ও রাষ্ট্রচিন্তায় বহুমাত্রিক পথচলা: কবি অথই নূরুল আমিনের জীবন, সাহিত্যকর্ম ও মানবিক উদ্যোগের বিস্তৃত অধ্যায়

এবার গানে বুবলীর সঙ্গী হলেন জীবন

Reporter Name / ৩৫৯ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

 


এবার গানে বুবলীর সঙ্গী হলেন জীবন

অনলাইন ডেস্ক রিপোর্ট :

বাংলা অরিজিনালস নামে নতুন একটি প্রজেক্ট শুরু করেছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। প্রজেক্টের প্রথম গান ‘ময়না’; যা ২৪ জুলাই প্রকাশ পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে। গানটিতে কোনালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার।

‘ময়না’ গানের ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে চিত্রনায়িকা শবনম বুবলীকে। তার বিপরীতে আছেন অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।

কলকাতার আকাশ সেনের সুর ও সংগীত করা গানটি লিখেছেন আসিফ ইকবাল। সম্প্রতি এফডিসিতে বড় আয়োজনে এই ড্যান্স নাম্বারের শুটিং হয়েছে। এ গানের মাধ্যমে সিনেমার বাইরে প্রথমবার এমন প্রজেক্টে দেখা যাবে বুবলীকে।

সিনেমার বাইরে কেন গানের মডেল হিসেবে যুক্ত হলেন? এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, “এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। এর আগে সিনেমার অনেক গানে নেচেছি। তবে মিউজিক ভিডিওতে কাজ করা এই প্রথম।”

তিনি আরও বলেন, “গানটি এতটাই পার্টি মুডের যে একবার শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে, স্টেজে সব সময় পারফর্ম করা যায়, এমন একটি গান আমারও থাকা উচিত। সে কারণেই এ প্রজেক্টে যুক্ত হওয়া।”

বুবলীর সঙ্গে পারফরম্যান্সের অভিজ্ঞতা জানিয়ে শরাফ আহমেদ জীবন বলেন, “চলতি সময়ে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকাদের একজন বুবলী। তার সঙ্গে পারফর্ম করাটা আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। মনে হয়েছিল, এমন একটি কাজের সঙ্গে থাকতে পারলে মন্দ হয় না। গানটি যেমন নাচের তেমনি মজারও।”

গানটি সম্পর্কে সংগীতশিল্পী কোনাল বলেন, “আসিফ ভাই সাধারণত যে ধরনের গান লেখেন, ‘ময়না’ তার চেয়ে ভিন্ন ধরনের। এর আগে তার লেখা ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’ ও ‘মেঘের নৌকা’ গানগুলো গেয়েছি। সেগুলো পুরোপুরি সিরিয়াস রোমান্টিক গান। তিনি ‘ময়না’ গানটি একদিন আমাকে শুনিয়ে বললেন গাইতে। দারুণ পার্টি সং। বিনা বাক্যে রাজি হয়ে যাই।”

গানটির ভিডিও নির্মাণ করেছেন তানিম রহমান অংশু এবং নৃত্য পরিচালনা করেছেন নিলয়।


More News Of This Category
bdit.com.bd