• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
একটি শহরকে বিকৃত করার চেষ্টা? প্রাণের শহর বেনাপোল’ গ্রুপের অ্যাডমিন হাসানুজ্জামান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান তথ্য অনুযায়ী, ‘প্রাণের শহর বেনাপোল’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে জিডির অভিযোগ; কক্সবাজারের পর্যটননগরী কলাতলীর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে পরিচিত একটি নাম আড়ালে জসিম উদ্দিন: অনুসন্ধানে উঠে এলো ভিন্ন তথ্য, স্থানীয়দের মুখে প্রশংসা ছাত্রদলের রাজনীতি থেকে যুবদলে দীর্ঘ পথচলার দাবি; রেকটামে ৮২ গ্রাম স্বর্ণ, বেনাপোলে কাস্টমস গোয়েন্দার হাতে যাত্রী আটক এক্স-রে পরীক্ষায় শরীরের ভেতরে মিলল ২৪ ক্যারেটের স্বর্ণ, মূল্য প্রায় ১৪ লাখ ৭০ হাজার টাকা মগবাজার থেকে শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন গ্রেপ্তার জুলাই-আগস্টের পর কোথায় ছিলেন সোহরাব? রাজধানীতে অবস্থানের ঘটনায় নানা প্রশ্ন; আত্মগোপনে থাকা আরও কত নেতা-কর্মী দেশে রয়েছেন, উঠছে সেই প্রশ্নও আওয়ামী লীগ নেতার সঙ্গে কথিত মদ্যপানের ভিডিও ভাইরাল, শার্শায় যুবদল নেতাকে ঘিরে তীব্র ক্ষোভ সাংগঠনিক ব্যবস্থা ও বহিষ্কারের দাবি তৃণমূলের; রাজনৈতিক প্রভাবে নিয়োগের অভিযোগ,অডিটে বাধা,বিদ্যালয়ে অবৈধ প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি-নেপথ্যে মাওলানা মকবুলের ভূমিকা হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগমকে ঘিরে পুরোনো অনিয়মের অভিযোগ দীর্ঘ রাজনৈতিক পথচলা ও তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগে নতুন করে আলোচনার কেন্দ্রে শার্শা উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক; সামাজিক কর্মকাণ্ডেও পরিচিতি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা ঘিরে বাহাদুরপুরে বাড়ছে আলোচনা মানুষ মানুষের জন্য: অসুস্থ শিশুর পরিবারের পাশে হিন্দু সংহতি আগ্রাবাদ শিশু হাসপাতালে গিয়ে নগদ অর্থ সহায়তা প্রদান, শিশুটির চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস রাষ্ট্রপতির সঙ্গে নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান ড. ফয়েজ উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষর সংঘর্ষে আহত ১৫

Reporter Name / ২০৫ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

 

  • উল্লাপাড়ায় জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষর সংঘর্ষে আহত ১৫

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জের

শনিবার বিকেলে উল্লাপাড়া উপজেলার দূর্গনগর ইউনিয়নের রাজমান দহখোলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে রুহুল আমিন ও মগরব আলীর দলের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মোট ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুশিল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, ৫৫ শতক জমি নিয়ে কথিত রুহুল আমিন ও মগরব আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার আগের দিন (শুক্রবার) রুহুল আমিনের পক্ষ থেকে গোলযোগপূর্ণ জমিতে একটি ঘর উঠানো হয়। শনিবার মগরব আলীর লোকজন ওই ঘর ভেঙ্গে দেওয়ার জন্য ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে মোট ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রুহুল আমিন (৫০), আয়নাল (৪২), শান্ত (৪৪), রহম (৪০), বাদসা (৩০) মালেক (২৮), আশরাফুল (৩৫), রউব (৩২), ইসমাইল (৪০) রজব (৪৫), কুদ্দুস (৩৯)সহ মোট ১১ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশিষ্ট আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।

আহত রুহুল আমিনের বাতিজী অভিযোগ করেন, তাদের বৈধ সম্পত্তিতে তারা ঘর উঠিয়েছেন। কিন্তু অবৈধভাবে মগরব আলীর লোকজন ঘরটি ভেঙ্গে দেওয়ার চেষ্টা করে। অপর দিকে মগরব আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি দাবি করেন, ওয়ারিশন সূত্রে কথিত সম্পত্তির বেশির ভাগ অংশ তাদের। সেখানে অন্যপক্ষ ঘর তুলবেন কেন? তারা তা মানবেন না।

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় যোগযোগ করলে সহকারী উপ-পরিদর্শক মোঃ ফারুক জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা দ্রæত ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামূল হক জানান, বর্তমানে রাজমান দহখোলা গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উভয় পক্ষ আহতদের নিয়ে চিকিৎসায় ব্যস্ত রয়েছেন। ফলে এখন পর্যন্ত কোন পক্ষই এ ব্যাপারে লিখিত অভিযোগ বা মামলা করেনি। এ বিষয়ে তদন্ত চলছে।


More News Of This Category
bdit.com.bd