• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

উত্তরার বিমান দুর্ঘটনার নিহতদের জন্য শার্শা ও বেনাপোলে বিএনপির দোয়া মাহফিল

Reporter Name / ১৫৮ Time View
Update : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

 


উত্তরার বিমান দুর্ঘটনার নিহতদের জন্য যশোরের শার্শা ও বেনাপোলে বিএনপির দোয়া মাহফিল

২২জুলাই ২০২৫

অনলাইন ডেস্ক রিপোর্ট :

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক হৃদয়স্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শার্শা উপজেলা কৃষক দল এবং বেনাপোল পৌর কৃষক দলের যৌথ উদ্যোগে।

শার্শা উপজেলার আমিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি আবু তাহের ভারত, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, নুরুজ্জামান, সাইদুজ্জামান এবং সহ-সভাপতি আব্দুল মজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহাদুজ্জামান আহাদ, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, বেনাপোল পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর এবং বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বিএনপির রাজনীতি কেবল আন্দোলন-সংগ্রামে সীমাবদ্ধ নয়, মানুষের দুঃসময়ে মানবিকতার পাশে দাঁড়ানোও এই দলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই দোয়া মাহফিল তার বাস্তব উদাহরণ।

দোয়া মাহফিলের শেষ পর্বে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনা করে মুনাজাত করা হয়। নেতাকর্মীরা সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারগুলোর পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd