অনলাইন ডেস্ক : ধ-র্ষণ ও মার-ধরের অভিযোগে ডেমরা থানায় দায়ের করা মাম-লায় জামিন পেয়েছেন আলোচিত সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকার মহানগর হাকিম মেহেরা মাহাবুব শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। মাম-লার বাদী ইসরাত জাহান প্রিয়াকে কারা-গারে বসেই বিয়ে করার পাঁচ দিন পর জামিন পেলেন নোবেল। জামিন শুনানির দিন কড়া নিরাপত্তায় খোশ মেজাজে আদালতে উপস্থিত হন তিনি। কিছুক্ষণ পর সেখানে হাজির হন স্ত্রী প্রিয়াও। কাঠগড়ায় গিয়ে হাস্যোজ্জ্বলভাবে কথাবার্তা বলেন দুজনে। শুনানিকালে বিচারক প্রিয়াকে প্রশ্ন করেন, নোবেলের জামিনে তার কোনো আপত্তি আছে কি না। জবাবে তিনি ‘না’ বলেন। উভয় পক্ষের আইনজীবীরাও জানান, ভুল বোঝাবুঝির ভিত্তিতে মামলা হয়েছিল এবং এখন বিষয়টি মীমাংসিত।
শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন। এসময় নোবেল ও প্রিয়াকে একসঙ্গে দাঁড়িয়ে একে অপরের পরিবারের খোঁজ নিতে দেখা যায়। গারদে ফেরার সময়ও প্রিয়ার হাত ধরে আদালতের লিফটে ওঠেন নোবেল। পরে জামিনের আদেশ ঘোষণা করেন বিচারক।