• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বন্দর এলাকা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও সীমান্তপথে যাত্রীদের নিরাপদ চলাচলে প্রশংসায় ভাসছেন বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মো. রাশেদুজ্জামান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

ইন্দুরকানীতে ৩০০ টাকা করে ১৭ জন গ্রাম পুলিশ চাকরি পেল

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি : / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

 

ইন্দুরকানীতে ৩০০ টাকা করে ১৭ জন গ্রাম পুলিশ চাকরি পেল

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুর জেলার ইন্দুরকানীতে কোনো প্রকার তদবির, সুপারিশ বা অনিয়ম ছাড়াই শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ১৭ জন গ্রাম পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্পন্ন হওয়া এই নিয়োগ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলা মডেল মসজিদের হলরুমে গ্রাম পুলিশ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয় ,এ নিয়োগ পরীক্ষায় নারী ও পুরুষ মিলিয়ে মোট ৭০ জন প্রার্থী অংশগ্রহণ করেন। প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা ও শারীরিক সক্ষমতা পরীক্ষা—এই তিন ধাপে কঠোর মূল্যায়ন করা হয়, সকল ধাপ সফলভাবে সম্পন্ন করার পর যোগ্যতার ভিত্তিতে ১৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়, নির্বাচিতদের মধ্যে ২ জন নারী এবং ১৫ জন পুরুষ রয়েছে তারা ইন্দুরকানী উপজেলার চারটি ইউনিয়নে গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালন করবেন, নিয়োগ প্রক্রিয়া চলাকালে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয় পরীক্ষার প্রতিটি ধাপে প্রার্থীদের সমান সুযোগ দেওয়া হয় এবং কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতের অভিযোগ ওঠেনি ফলে স্থানীয়দের মধ্যে নিয়োগ কার্যক্রম নিয়ে সন্তোষ ও আস্থার পরিবেশ তৈরি হয়েছে, এ বিষয়ে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রকৃত প্রার্থীদের নির্বাচন করা, কোনো ধরনের তদবির বা প্রভাব ছাড়াই সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে ,সবার সহযোগিতায় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু, সুন্দর ও স্বচ্ছভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে, তিনি আরও বলেন স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত এই গ্রাম পুলিশ সদস্যরা নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, ইন্দুরকানী উপজেলায় এ ধরনের স্বচ্ছ ও গ্রহণযোগ্য নিয়োগ প্রক্রিয়া ভবিষ্যতে অন্যান্য সরকারি নিয়োগ কার্যক্রমেও ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে কাজ করবে বলে মনে করছেন সচেতন মহল।


More News Of This Category
bdit.com.bd