• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ২২০ ইয়াবা, ৯ বোতল ফেনসিডিল ও নগদ ৩২ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ এফবিআই প্রতিনিধিদলের সঙ্গে আইজিপির সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম থেকে ফেরার পথে ডাকাতের কবলে বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সহকর্মীদের দোয়া ও সহযোগিতার আহ্বান মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি

আশুলিয়ার ভাদাইলে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর বাসায় চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসী হামলা।

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

আশুলিয়ার ভাদাইলে ইলেকট্রনিক্স ব্যবসায়ীর বাসায় চাঁদার দাবিতে সশস্ত্র সন্ত্রাসী হামলা।

মোঃ মুনসুর আলী ভ্রাম্যমাণ প্রতিনিধি।

আশুলিয়া (ঢাকা), ২৭ জুন ২০২৫:
আশুলিয়ার ভাদাইল এলাকায় চাঁদার দাবিকে কেন্দ্র করে বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী এনামুল হকের বাসায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড, পাইপ, রামদা ও আগ্নেয়াস্ত্রসহ এনামুলের বাড়িতে অতর্কিতভাবে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানিয়েছে, সন্ত্রাসীরা বাসার গেট ভেঙে প্রবেশ করে একের পর এক কক্ষ তছনছ করতে থাকে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং নগদ অর্থ, মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। আতঙ্কে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন জড়ো হতে থাকেন, পরে হামলাকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী এনামুল হক জানান,
“গত কিছুদিন ধরে একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে তারা এই নৃশংস হামলা চালায়। আমার স্ত্রী-সন্তান চরম আতঙ্কে রয়েছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার ব্যাপারে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


More News Of This Category
bdit.com.bd