অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে তারেক রহমানের শোক
প্রতিবেদন: নাজমুল হাসান
তারিখ: ৬ জুলাই ২০২৫
প্রখ্যাত শিক্ষাবিদ এবং সাবেক জ্বালানি উপদেষ্টা ও ‘দৈনিক আমার দেশ’-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান-এর শ্রদ্ধেয় মাতা অধ্যাপিকা মাহমুদা বেগম-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (৬ জুলাই) রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তিনি বলেন,
“অত্যন্ত শোকাভিভূত হৃদয়ে জানতে পারলাম, দেশের প্রখ্যাত শিক্ষাবিদ এবং আমার প্রিয় সহযোদ্ধা ড. মাহমুদুর রহমান-এর শ্রদ্ধেয় মাতা অধ্যাপিকা মাহমুদা বেগম আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
তারেক রহমান তাঁর শোকবার্তায় মরহুমা মাহমুদা বেগমকে একজন আদর্শ শিক্ষিকা, আলোকদাত্রী মা এবং সমাজের জন্য অনন্য অনুপ্রেরণা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন,
“তাঁর হাতে গড়া প্রজন্ম আজ দেশের বিভিন্ন স্তরে সমাজ ও রাষ্ট্রের জন্য অবদান রেখে যাচ্ছে। আর এই প্রেরণার সবচেয়ে উজ্জ্বল প্রতীক হলেন ড. মাহমুদুর রহমান – যিনি সততা, সাহস ও দেশপ্রেমের মূর্ত প্রতিচ্ছবি।”
তিনি আরও বলেন,
“অধ্যাপিকা মাহমুদা বেগমের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন—আমিন।”
অধ্যাপিকা মাহমুদা বেগম আজ রবিবার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকাহ কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যসহ অসংখ্য ছাত্রছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে দেশের শিক্ষাঙ্গনে এক শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মহল থেকে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হচ্ছে।