• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

জমির বায়না করেই খামার স্থাপন! থানা-গণ্যমান্য কেউ থামাতে পারছে না দখলদার ফয়েজকে

Reporter Name / ১২০ Time View
Update : শনিবার, ২১ জুন, ২০২৫

 

    • জমির বায়না করেই খামার স্থাপন! থানা-গণ্যমান্য কেউ থামাতে পারছে না দখলদার ফয়েজকে

মোঃ শাহজাহান বাশার ,স্টাফ রিপোর্টার
ফেনীর পাঁচগাছিয়ায় ঘটে গেছে এক নজিরবিহীন জমি দখলের ঘটনা। জমির পুরো মূল্য না দিয়েই দখলদার ফয়েজ আহমেদ পরিবারসহ জোরপূর্বক বসবাস শুরু করেন এবং গড়ে তোলেন একটি খামার। আর এতে করে বিপাকে পড়েছেন জমির প্রকৃত মালিক ঠিকাদার ফখরুল ইসলাম ও তার পরিবার।

জানা যায়, ফয়েজ আহমেদ মাত্র ৫ শতক জমির রেজিস্ট্রি করালেও পুরো ২৫ শতক জায়গায় দখল বসান। খামারের নামে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করে দেন তার ছেলে ফয়সল ও ফরহাদ।

ফখরুলের পরিবার অভিযোগ করে বলেছে, “চুক্তি অনুযায়ী তিনি ব্যাংকের ঋণ পরিশোধ করবেন এবং ধাপে ধাপে নগদ অর্থ পরিশোধ করবেন—এই শর্তের কিছুই তিনি পালন করেননি।” বরং প্রতারণার মাধ্যমে বসতভিটা দখলে নিয়ে দীর্ঘদিন ভোগ দখল করেন এবং কোনো সভা-সমঝোতা মানেননি।

এলাকাবাসী বলছেন, তারা নিজের চোখে কাগজপত্র দেখে নিশ্চিত হয়েছেন—এটি ফখরুলেরই জমি। তাই সামাজিক দায়িত্ববোধ থেকে তারা পরিবারটিকে নিজ ঘরে তুলে দিয়েছেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান বলেন,

“বায়না করে দখলে থাকা ব্যক্তি (ফয়েজ) পুরো অর্থ পরিশোধ করেননি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”


More News Of This Category
bdit.com.bd