• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৭ জনকে জীবিত উদ্ধার আটতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সাংবাদিক অরিত্র কুন্ডুকে কনডেম সেলে রাখার অভিযোগ: ২৪ ঘণ্টার আইনি আলটিমেটাম, অন্যথায় হাইকোর্টে রিট পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে বিজিবির বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য প্রচারে সতর্ক করল সীমান্তরক্ষী বাহিনী হাসিনাপুত্রের সঙ্গে এক হওয়ার মিথ্যা ন্যারেটিভ ছড়িয়েছে আমার দেশ’: ফেসবুক পোস্টে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাশেদ খানের ক্ষোভ গৌরনদী উপজেলা নির্বাচনে প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন মিয়ার গণসংযোগ: জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের তীব্র নিন্দা রাজপথের রাজনৈতিক সংগ্রাম থেকে জনসেবায় আসার প্রত্যয়; মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ, অসহায় ও নির্যাতিত নারীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার একটি স্বপ্নবাজ পাখি উড়ে গেল আকাশে তাহসিফ সাউরীর মৃত্যু ঘিরে নতুন প্রশ্ন, নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহির দাবিতে সরব বন্ধু ইন্তিসার ইনজিমাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ: ইউজিসির তদন্তে একাধিক অভিযোগের সত্যতা না মেলায় অধ্যাপক মোজাম্মেল হকের পেশাগত মর্যাদা ও অবস্থান পুনর্মূল্যায়নে সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলেই বরাদ্দ বাতিল, ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর চূড়ান্ত নির্দেশ বেনাপোলে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, প্রবাসে স্বামী, অন্যত্র সম্পর্কের অভিযোগ: কালীগঞ্জে নারী ও মাদ্রাসাশিক্ষক আটক, কারাগারে পাঠানোর দাবি ঘিরে চাঞ্চল্য

সিলেট মহানগরীর শিবগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও দূরপাল্লার রুটগুলোতে অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন (অন-টেস্ট) সিএনজি চালিত অটোরিকশা চলাচলে ভয়াবহ চাঁদাবাজির চক্র গড়ে তোলার অভিযোগ

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক রিপোর্ট / ৫৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

 

সিলেট নগরীতে নম্বরবিহীন সিএনজি অটোরিকশার বেপরোয়া চাঁদাবাজি: শ্রমিক নেতা রমজান মিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

বিশেষ আদালত ও আইন প্রতিবেদনসিলেট কার্যালয়:

সিলেট মহানগরীর শিবগঞ্জসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও দূরপাল্লার রুটগুলোতে অবৈধ এবং রেজিস্ট্রেশনবিহীন (অন-টেস্ট) সিএনজি চালিত অটোরিকশা চলাচলে ভয়াবহ চাঁদাবাজির চক্র গড়ে তোলার অভিযোগ উঠেছে। এই অবৈধ সিন্ডিকেটের নেপথ্যে কলকাঠি নাড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে “সিলেট অটোটেম্পু অটোরিকশা শ্রমিক জোট ২০৯৭”-এর সভাপতি রমজান মিয়ার বিরুদ্ধে।

অভিযোগে প্রকাশ, রমজান মিয়া নিজের ক্ষমতার দাপট দেখিয়ে অন-টেস্ট সিএনজি অটোরিকশা চলাচলের জন্য স্বাক্ষরবিহীন ‘ভিজিটিং কার্ড’ বা গোপন ‘টোকেন’ বাণিজ্য চালাচ্ছেন। এই টোকেন বা কার্ড দেখলেই নাকি অলৌকিকভাবে টহলরত পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রেহাই পায় অবৈধ যানবাহনগুলো। অন্যদিকে, টোকেন না থাকলে কিংবা নির্ধারিত অবৈধ চাঁদা না দিলে মুহূর্তের মধ্যেই গাড়ি সিজ (বাজেয়াপ্ত) কিংবা রেকার এনে ডাম্পিংয়ে পাঠানোর ভয় দেখানো হয়।

প্রতিদিন ৬০০-৭০০ টাকার টোকেন বাণিজ্য: পিষ্ট সাধারণ ড্রাইভার ও মালিক সমাজ
ভুক্তভোগী চালক ও মালিকদের দেওয়া তথ্যমতে, শিবগঞ্জসহ সংলগ্ন এলাকাগুলোতে অন-টেস্ট সিএনজি চালানোর বিনিময়ে প্রতিদিন প্রতিটি গাড়ি থেকে ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত অবৈধ চাঁদা বা ‘টোল’ আদায় করা হচ্ছে।

একজন সাধারণ সিএনজি চালক দিনভর ঘাম ঝরিয়ে যেখানে ৬০০-৭০০ টাকা আয় করতে হিমশিম খান, সেখানে সেই আয়ের পুরো টাকাটাই যদি টোকেন বা চাঁদা বাবদ প্রভাবশালী সিন্ডিকেটের পেটে চলে যায়, তবে দিন শেষে তাদের খালি হাতে ঘরে ফিরতে হয়। চালকেরা জানান:

গাড়ি জমা (মহাজন ভাড়া) পরিশোধ করা অসম্ভব হয়ে পড়ছে।

পরিবার-পরিজনের অন্নসংস্থান ও সন্তান-সন্তানাদির পড়াশোনা চালানো অনিশ্চিত হয়ে পড়েছে।

চাঁদা না দিলে প্রভাবশালী চক্রের ইশারায় পুলিশ দিয়ে গাড়ি আটক ও হয়রানি করা হয়।

একজন শীর্ষ স্থানীয় শ্রমিক নেতার দায়িত্বে থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষা করার বদলে এমন শোষণ ও চাঁদাবাজিতে লিপ্ত হওয়া নিয়ে তীব্র নৈতিক প্রশ্ন উঠেছে সচেতন মহলে।

উপজেলা থেকে নগরীতে জালের মতো ছড়ানো সিন্ডিকেট
শুধু শিবগঞ্জ এলাকাতেই সীমাবদ্ধ নয়, সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টসহ সীমান্তবর্তী ও আশপাশের উপজেলা—জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট এবং তামাবিল প্রধান সড়কে প্রতিনিয়ত শত শত নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে। এসব রুট ও পয়েন্টে চলাচলকারী অন-টেস্ট গাড়িগুলোর একটি বড় অংশই এই টোকেন সিন্ডিকেটের নিয়ন্ত্রণে বাধ্য হয়ে অর্থ প্রদান করছে। এর ফলে একদিকে যেমন সড়কে শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে, তেমনি প্রশাসনিক নজরদারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।

আইনগত বিশ্লেষণ ও দণ্ডবিধির আওতা
আইন বিশেষজ্ঞ ও আদালত সংশ্লিষ্টদের মতে, সড়ক পরিবহন আইন এবং বাংলাদেশের প্রচলিত দণ্ডবিধি অনুযায়ী এই জাতীয় কর্মকাণ্ড কঠোর শাস্তিযোগ্য অপরাধ:

১. সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অপরাধ:

রেজিস্ট্রেশন ব্যতীত যান চালানো (ধারা ৭২ ও ধারা ৯৯): অন-টেস্ট বা নম্বরবিহীন গাড়ি বাণিজ্যিক উদ্দেশ্যে রাস্তায় চালানো সম্পূর্ণ বেআইনি। এতে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

অবৈধ টোকেন বা পারমিট বাণিজ্য (ধারা ৯৪ ও অন্যান্য সংক্রান্ত বিধি): কোনো ব্যক্তিবর্গ বা সংগঠন নিজ এখতিয়ারের বাইরে গিয়া ভুয়া টোকেন বা কার্ড ইস্যু করে গাড়ি চালানোর অনুমতি দিতে পারে না।

২. দণ্ডবিধি (Penal Code, 1860) অনুযায়ী অপরাধ:

ধারা ৩৮৪ (extortion / জোরপূর্বক চাঁদা আদায়): ভয়ভীতি দেখিয়ে, গাড়ি জব্দের হুমকিতে নিয়মিত টাকা আদায় করা একটি মারাত্মক অপরাধ। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।

ধারা ৪২০ (Cheating / প্রতারণা): বেআইনি টোকেন ইস্যু করে প্রশাসনিক সুরক্ষার আশ্বাস দেওয়া ও অর্থ আত্মসাৎ করা প্রতারণার সামিল।

ধারা ১২০-খ (Criminal Conspiracy / অপরাধমূলক ষড়যন্ত্র): একাধিক ব্যক্তি বা চক্র মিলে অবৈধ উপায়ে অর্থ আদায়ের জন্য এই আইনবিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করলে তা অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে গণ্য হয়।

নিশ্চিত সংবাদের ঘোষণা ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপের দাবি
সাধারণ শ্রমিক ও ভুক্তভোগী মালিক সমাজ এই চাঁদাবাজ ও সিন্ডিকেটের হাত থেকে নিষ্কৃতি পেতে সিলেটের স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তারা চান:
১. ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করা হোক।
২. ভুয়া টোকেন বা কার্ড বাণিজ্য এবং চাঁদাবাজির সাথে জড়িত রমজান মিয়াসহ মূল হোতাদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
৩. সিএনজি অটোরিকশা খাতকে সম্পূর্ণ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত করে সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের অধিকার সুনিশ্চিত করা হোক।

উল্লেখ্য, এই সিন্ডিকেটের বিস্তৃত অপকর্মের তথ্য-প্রমাণ, ভুক্তভোগীদের চাঞ্চল্যকর বক্তব্য, অডিও-ভিডিও এবং দালিলিক প্রমাণাদি সহ বিস্তারিত অনুসন্ধানমূলক প্রতিবেদন আগামীতে জাতীয় দৈনিক ” জাতীয় বিভিন্ন পেপারে ” এবং এর অনলাইন পোর্টালে ধারাবাহিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে।


More News Of This Category
bdit.com.bd