• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ.)-এর ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা) / ৪৩ Time View
Update : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

 

হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ.)-এর ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা):
হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ.)-এর পবিত্র ওরশ শরীফ উপলক্ষে তৃতীয় বারের মতো এক বিশাল মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উত্তর বন্দর হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ.) ৩য় বার মিলাদ মাহফিল উদযাপন কমিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও এ ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়।
গত ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণফুলী উপজেলার উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে আজিমুশ্শান নুরানী মাহফিলের আয়োজন করা হয়। এতে ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকান-এ-আউলিয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিলটি এক পবিত্র ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।
মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উত্তর বন্দর বায়তুচ্ছালাম জামে মসজিদের পেশ ইমাম জনাব আবদুস সামাদ সাহেব। সভাপতিত্ব করেন উত্তর বন্দর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব জনাব মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান আলকাদেরী।
মাহফিল পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হযরত খাজা গরীবে নেওয়াজ (রহ.) ওরশ উদযাপন কমিটি, উত্তর বন্দর, কর্ণফুলী, চট্টগ্রাম।
প্রধান বক্তা হিসেবে নুরানী বয়ান পেশ করেন হযরত মাওলানা আবুন নূর মুহাম্মদ হাছান বিন নুরী, সুপার—আজিজিয়া বাজার হাশেমীয়া নুরীয়া দাখিল মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম আলকাদেরী (মা.জি.আ), মাওলানা মোহাম্মদ শাহজাহান চৌধুরী ও মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দীন খান।

এছাড়াও আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা হাশেমুজ্জামান জালালী, হাফেজ মুহাম্মদ হোসেন এবং কারী মাওলানা আব্দুল্লাহ আলকাদেরীসহ আরও বহু ওলামা-মাশায়েখ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


More News Of This Category
bdit.com.bd