

নাজমুস সাকিব রিপোর্ট : সুশীল পন্ডিতের ভাব ধরে থাকা, পরিবেশবাদী হিসেবে পরিচিত সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন। অনেকের কাছেই একজন শিক্ষিত, মার্জিত এবং ব্যক্তিত্বসম্পন্ন নারী হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করলেও, এই নারী মূলত একজন ক্ষমতালিপ্সু এবং ধান্দাবাজ প্রকৃতির মানুষ। নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে দাবি করলেও, বাংলাদেশের মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ বইয়ের ১০ম খন্ডে তার রাজাকার পিতার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়া আছে। তার পিতা প্রয়াত সৈয়দ মহিবুল হাসান ১৯৭১ সালে সিলেটের হবিগঞ্জ সদর শান্তি কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার দেওয়া নির্দেশ অনুযায়ী হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণসহ নানা ধরনের নারকীয় তাণ্ডব চালান হবিগঞ্জ শান্তি কমিটির সদস্যরা। চুনারুঘাটের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর খান এ প্রসঙ্গে বলেছিলেন, “স্থানীয় রাজাকারদের তথ্যানুযায়ী সৈয়দ মহিবুল হাসান ও সৈয়দ কায়সারের নির্দেশে পাকবাহিনী আমার ভাই শহীদ আবদুল কুদ্দুস খান ওরফে অনু মিয়াকে বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নৃশংসভাবে হত্যা করে। আমার ভাই তৎকালীন ৯ নম্বর পাঞ্জাব রেজিমেন্টের ফিল্ড ইঞ্জিনিয়ার ছিলেন। যুদ্ধ শুরুর কিছুদিন আগে ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি। পরে যুদ্ধ হয়ে গেলে তিনি কর্মস্থলে যোগ না দিয়ে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেন।”
রাজাকার পিতার কন্যা এই রিজওয়ানা হাসান বাবার মতোই দেশের মানুষকে শোষণ করে নিজের ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে চান। উপদেষ্টার পদে বসে তিনি বেশ আরামপ্রিয় হয়ে গেছেন! একদা একটা খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি লাল গালিচা ব্যবহার করে সমালোচিত হন। তাছাড়া ক্ষমতার হালুয়া রুটির মজা পেয়ে রাজনীতিবিদদের নিয়ে ঢালাওভাবে বিরূপ মন্তব্য করেন তিনি। ইদানিং সচিবালয় থেকে সর্বত্র তদবির বাণিজ্য করে মোটা অংকের টাকা ধান্দা করে কামিয়ে নিচ্ছেন তিনি। কয়েকদিন আগে তার এক আত্মীয় জন্ম নিবন্ধন করতে গিয়েছিলো। প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় তাকে সেগুলো নিয়ে পুনরায় আসতে বললে; রিজওয়ানা ফোনে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ধমক দেন। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একাধিক সরকারি কর্মকর্তা জানান, রিজওয়ানার তদবির এবং অন্যায় আবদার বাস্তবায়ন করতে গিয়ে তারা রীতিমতো ক্লান্ত! জুলাই আন্দোলনে বা হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলনেই কখনোই তাকে রাজপথে সক্রিয়ভাবে না দেখা গেলেও; জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম বেনিফিশিয়ারি হিসেবে আবির্ভুত হয়েছেন মহা ধান্দাবাজ সৈয়দা রিজওয়ানা হাসান।
—
নাজমুস সাকিব,
২০ জুন, ২০২৫