• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা-৩ আসন একত্রিভূত করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে কালিগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

সাতক্ষীরা-৩ আসন একত্রিভূত করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে কালিগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

হাফিজুর রহমান সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরা-৩ কালিগঞ্জ ও আশাশুনি উপজেলাকে একত্রীভূত  আসন করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার( ৫ সেপ্টেম্বর) সাড়ে ৫ টার দিকে উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সাতক্ষীরা-৩ আসনে আগামী নির্বাচনে কালীগঞ্জ উপজেলার গরীবের  ডাক্তার খ্যাত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল আলমের পক্ষ শোভাযাত্রাটি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশ শেষে উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপি’র সদস্য শেখ নুরুজ্জামান,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য খাইরুল আলম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান, সাবেক প্রচার সম্পাদক কিসমাতুল বারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ সোহেল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আসাদুজ্জামান খোকা, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম হোসেন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম প্রমুখ। বক্তারা বলেন আগামী নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যাকে মনোনয়ন দেবেন বিএনপি ঐক্যবদ্ধভাবে তার পক্ষে মাঠে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category
bdit.com.bd