• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

শেখ হাসিনাসহ তিনজনের মামলার যুক্তিতর্ক আজ

Reporter Name / ৯৪ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

তারিখ: ১২ অক্টোবর ২০২৫
সময়: ১১:৪৮
রিপোর্টার: জনতার কণ্ঠস্বর ডেস্ক
প্রকাশনা: দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ
স্লোগান: জনতার কণ্ঠস্বর
ওয়েবসাইট: www.bangladeshprothomsangbad.com

শেখ হাসিনাসহ তিনজনের মামলার যুক্তিতর্ক আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যুক্তিতর্ক (আর্গুমেন্ট) উপস্থাপন শুরু হচ্ছে আজ, রোববার।

মামলার ৫৪তম এবং শেষ সাক্ষী, মূল তদন্তকারী কর্মকর্তা মো. আলমগীরকে জেরার পর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেছেন।

ওইদিন তদন্ত কর্মকর্তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত (স্টেট ডিফেন্স) আইনজীবী আমির হোসেন। অন্যদিকে গ্রেপ্তার হয়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

আলোচিত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের বাবাসহ স্বজনহারা পরিবারের অনেকেই। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষ্য দিয়েছেন। তারা আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

অন্যদিকে, শেখ হাসিনার আইনজীবী যুক্তি দিয়েছেন, আসামিরা খালাস পাবেন।

মামলার মোট ২৫ কার্যদিবসে ৫৪ জন সাক্ষী উপস্থিত ছিলেন। সবমিলিয়ে ২৮ কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ ও জেরার কার্যক্রম শেষ হয়েছে। এখন বিচারের শেষ ধাপ—যুক্তিতর্কের পালা। এর পরেই রায় ঘোষণা করা হবে।

বাংলাদেশ প্রথম সংবাদ ডেস্ক
www.bangladeshprothomsangbad.com


More News Of This Category
bdit.com.bd