• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা ও র‍্যালি

Reporter Name / ১৭৮ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

জনতার কন্ঠস্বর ডেস্ক রিপোর্ট :

শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: আলোচনা সভা ও র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় এক বর্ণাঢ্য আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ এডভোকেট সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক তাজউদ্দীন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সম্পাদক প্রফেসর মামুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুল মজিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মিয়াদ আলী, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, মানবাধিকার বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক পারুল, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।

যুবদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ ও সোহাগ। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন আশা, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দও এ কর্মসূচিতে অংশ নেন।

সভায় বক্তারা বিএনপির সংগ্রামী ইতিহাস, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ ব্যক্ত করেন। তাঁরা বলেন, দমন-পীড়ন ও ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের অধিকার আদায়ের জন্য বিএনপি সবসময় সোচ্চার থাকবে।

আলোচনা শেষে এক প্রাণবন্ত র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নতুন উদ্দীপনায় ঐক্যবদ্ধ হয়ে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার আহ্বান জানান।

 


More News Of This Category
bdit.com.bd