• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রায়পুরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

Reporter Name / ২০২ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

 

 

রায়পুরায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকেরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম, কামরুন্নাহার, জুয়েল ভৌমিক, মোমেন মিয়া, দিদার হোসেন, তাজিন ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহকারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ চাকরি জাতীয়করণ, পদমর্যাদা বৃদ্ধি, বেতন কাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো এখনো বাস্তবায়ন হয়নি। তাই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

তারা আরও বলেন, দ্রুত দাবি মেনে নেওয়া না হলে, দাবি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য সহকারীরা ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

প্রসঙ্গত, কর্মসূচির সময় কোনো স্বাস্থ্যসেবা ব্যাহত না হয় সেজন্য জরুরি সেবা চালু রাখা  হয়েছে।


More News Of This Category
bdit.com.bd