• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে ৪৯ বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক

Reporter Name / ৯৬ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

যশোরে ৪৯ বিজিবির অভিযানে স্বর্ণের বারসহ এক চোরাকারবারী আটক
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর
৩০ জুলাই ২০২৫, যশোর প্রতিনিধি

যশোরের কোতোয়ালী থানার মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকার রাস্তার উপর থেকে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ একজন চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ৩০ জুলাই ভোর ৫টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ মোঃ জাহিদ মন্ডল (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃতের বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দী থানার দোপপাড়া পদমদী গ্রামে।

বিজিবি সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্যান্টের কোমরে বিশেষভাবে লুকিয়ে স্বর্ণের বার দুটি বহন করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

বিজিবি সদস্যরা জাহিদের কাছ থেকে দুইটি স্বর্ণের বার ছাড়াও একটি মোবাইল ফোন উদ্ধার করে, যার সম্মিলিত মূল্য ৬১ লাখ ৯৪ হাজার ৪০ টাকা।

আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক, স্বর্ণ, ডলার, রুপি, হুন্ডিসহ বিভিন্ন চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান চলছে। ভবিষ্যতেও এই কার্যক্রম জোরদারভাবে অব্যাহত থাকবে।”

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকাকে কেন্দ্র করে সম্প্রতি স্বর্ণ পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি’র সফল এই অভিযানে আবারও প্রমাণ হলো—সীমান্ত সুরক্ষায় তারা সর্বদা প্রস্তুত ও তৎপর।


More News Of This Category
bdit.com.bd