যশোরে স্বর্ণ চোরা’কারবারের বড় চালান আটক: বিজিবি’র অভিযানে ৮টি স্বর্ণবারসহ ২ পাচারকারী গ্রেফতার
তারাগঞ্জ বাসস্ট্যান্ড, যশোর | ১৫ জুলাই ২০২৫
এক কোটি টাকারও বেশি মূল্যের স্বর্ণ চোরা’কারবারে বড় ধরনের সাফল্য দেখিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি চৌকস টহলদল ১৫ জুলাই ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ দুইজন পাচারকারীকে আটক করে।
আটককৃত স্বর্ণের মোট ওজন ছিল ৯৭০ গ্রাম (প্রায় ১ কেজি)। এছাড়া ৩টি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়েছে। সোনার বারগুলো বিশেষ কৌশলে পাচারকারীদের প্যান্টের পকেট এবং মানিব্যাগের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই চোরা’কারবারীরা ঢাকার সদরঘাট এলাকার একটি চোরা সিন্ডিকেটের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত পাড়ি দিয়ে ভারত পাচার করতে যাচ্ছিল। তাদের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক চোরা’কারবার নেটওয়ার্কে এই স্বর্ণ পৌঁছে দেওয়া।
আটককৃতদের পরিচয়:
১. মোঃ আবু সাঈদ (২৭)
পিতা: মোঃ ইসমাইল হোসেন
গ্রাম: ঘিবা দক্ষিণ, পোস্ট: ধান্যখোলা, থানা: শার্শা, জেলা: যশোর
২. মোঃ মহিনুর রহমান (৩১)
পিতা: মোঃ শাহাজান
গ্রাম: ঘিবা, পোস্ট: ধান্যখোলা, থানা: শার্শা, জেলা: যশোর
উদ্ধারকৃত মালামালের মোট মূল্য:
৮টি স্বর্ণবার: ১,৪১,৮৩,৩৪০ টাকা
মোবাইল ও পাওয়ার ব্যাংক: ৩৩,৫০০ টাকা
সর্বমোট সিজার মূল্য: ১,৪২,১৬,৮৪০ টাকা
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং চোরা’কারবার সিন্ডিকেটের বিরুদ্ধে আরও বিস্তৃত তদন্ত ও অভিযান চলবে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
বাংলাদেশ-ভারত সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবি’র এই পদক্ষেপ সোনা পাচারকারীদের জন্য স্পষ্ট বার্তা — ‘এই সীমান্ত আর আগের মতো নরম নয়’।