• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ৯২ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।
বিকেলে যশোর শহরের টাউনহল ময়দানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি এম. তমাল আহমেদ। এতে প্রধান অতিথি নার্গিস বেগম আরও বলেন, “বিএনপির অন্তর্নিহিত শক্তি হলো জাতীয়তাবাদ ও তৃণমূলের জনশক্তি। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে এক ধাপ এগিয়েছি। এখন প্রয়োজন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন—যার মাধ্যমে আমরা রক্তের ঋণ শোধ করবো।”
দেশ থেকে পালিয়ে যাওয়ার রাজনীতি বিএনপি করে না বলে মন্তব্য করেছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীরা হাজারো নির্যাতন, নিপীড়ন আর মিথ্যা মামলার মুখেও দল কিংবা দেশ ছেড়ে পালায়নি। আমরা জনগণের জন্য লড়াই করি, পালানোর জন্য রাজনীতি করি না।”তিনি আরও বলেন, “যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তাদের ত্যাগ বৃথা যেতে পারে না। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির বিজয় নিশ্চিত করতে হবে—এটাই হবে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা।”অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ ইমদাদুল হকসহ নেতাকর্মীরা।সমাবেশ শেষে টাউনহল ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।


More News Of This Category
bdit.com.bd