বেনাপোল পৌর,,সাদিপুর ওয়ার্ড, নির্বাচনী উঠান বৈঠক
তারিখঃ ২৪/০১/২০২৬
(শার্শা প্রতিনিধি) রাহাত হোসেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে বেনাপোল পৌরসভার ১ নং ওয়ার্ড সাদিপুর এক নির্বাচনী প্রচারণা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোহাইমিনুল সাগর।
বক্তব্যে মোহাইমিনুল সাগর বলেন,

বিএনপি আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে একটি জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি জানান, প্রত্যেক পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার সরকারি সহায়তা সহজে পেতে পারে।

কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ‘কৃষি কার্ড’ প্রদান করা হবে এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক ভাতা ব্যবস্থা চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
এছাড়াও তিনি বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক ও যুগোপযোগী কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই মানসম্মত শিক্ষা ও চিকিৎসা সেবা পায়।
তিনি সকল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সফল করার আহ্বান জানান। আরও বলেন শার্শা ৮৫/১ আসনে বিএনপির মনোনীত প্রাথী আলহাজ্ব নুরুজ্জামান লিটন এর জন্য দোয়া চায় এবং ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে বলেন।
প্রচারণা সভায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।