• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
মাছ ধরতে গিয়ে জেলের জালে মিলল থানা থেকে লুট হওয়া শর্টগান বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে মনোনয়ন তুললেন মোরশেদ মিল্টন

Reporter Name / ১০৯ Time View
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ আসনে মনোনয়ন তুললেন মোরশেদ মিল্টন

নাজমুল হাসান,স্টাফ রিপোর্টার

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপি’র সভাপতি মোরশেদ মিল্টন। দলের চেয়ারপার্সনের আসন থেকে মনোনয়নপত্র উত্তোলন করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন বিএনপি’র এই নেতা। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন গাবতলী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি প্রভাষক মো. আশরাফ হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। মোরশেদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলনকারী গাবতলী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় গোপন করে কথা বলতে অস্বীকৃতি জানান।
মোরশেদ মিল্টন তার নামে মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত অন্য সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা জানান, আশরাফ হোসেন বিএনপি নেতা মিল্টনের নামে মনোনয়নপত্র উত্তোলনের জন্য তাকে ফোনে ডেকে নিয়েছিলেন। তিনি জানান, মোরশেদ মিল্টন আশরাফ হোসেনকে মনোনয়নপত্র উত্তোলন করতে বলেছিলেন।
গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর বলেন, আজ শনিবার (২৭ ডিসেম্বর) মোরশেদ মিল্টনের নামের এক প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত বগুড়া-৭ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়পত্র সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে উত্তোলন করা হয়।
এরপর বেগম খালেদা জিয়ার জন্য বগুড়া-৭ আসন থেকে ২২ ডিসেম্বর সোমবার দুপুরে গাবতলীতে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের কাছ থেকে এবং বিকেলে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মো: তাইফুর রহমানের কাছ থেকে সংগ্রহ করা হয়। এসময় বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category
bdit.com.bd