• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার

Reporter Name / ১৫৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

 

পাঁচ বছরের কন্যা সন্তান রেখে নিখোঁজ প্রবাসীর স্ত্রী আসফালিন আক্তার

নিজেস্ব প্রতিবেদক

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ০৯ নং এনায়েতপুর ইউনিয়নের, সোয়াইতপুর গ্রামের বাসিন্দা মোঃ জামাল উদ্দিনের কন্যা আসফালিন আক্তার গত ৫/ ০১/২০২৬ ইং তারিখে সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন ।মেয়েটির স্বামীর নাম আব্দুর রাজ্জাক। তিনি একজন সৌদি প্রবাসী। রাজ্জাক মিয়া জানান, তিনি প্রবাসে থাকায় স্ত্রী আসফালিন আক্তার দীর্ঘ ২ বছর যাবৎ বাপের বাড়িতেই পাঁচ বছরের কন্যা সন্তান নিয়ে বসবাস করে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে স্বামীকে দেশে আসার জন্য প্রস্তাব দেন। স্ত্রী জানান ,স্বামী ফিরে আসলে কন্যা সন্তান নিয়ে স্বামীর সাথে সংসার করবেন। এমন আশ্বাস পেয়ে ৫/০১/২০২৬ ইং তারিখে আব্দুর রাজ্জাক দেশে ফিরে আসেন। দুর্ভাগ্যবশত বাড়িতে পৌঁছানোর পূর্বেই তিনি তার স্ত্রীর মোবাইল ফোনটি বন্ধ পান, সেইসাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।বাড়ি ফিরে এসে রাজ্জাক দেখেন তার স্ত্রী শ্বশুরবাড়িতে নেই। চারিদিকে সন্ধ্যান করে না পেয়ে তিনি ও তার কন্যা প্রায় পাগল পাড়া। কন্যা সন্তানের কান্না দেখে তিনি ভারাক্রান্ত মন নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও প্রশাসনের দারস্ত হচ্ছেন। তিনি জানান কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার স্ত্রীর সন্ধান দিতে পারেন তাহলে ব্যক্তিগতভাবে তাকে পুরস্কৃত করবেন।


More News Of This Category
bdit.com.bd