• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নোয়াখালীতে কিশোরীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ

Reporter Name / ৪৭৪ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

 

নোয়াখালীতে কিশোরীকে ৬ মাস আটকে রেখে ধর্ষণ

মাহিদুল ইসলাম হিমেল
হাতিয়া উপজেলা প্রতিনিধি

নোয়াখালীতে কিশোরীকে অপহরণ করে ছয়মাস আটকে রেখে ধর্ষণের দায়ে জাহেদ হাসান (৩৭) নামে এক তিন সন্তানের এক বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (২৮ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি থানার ভক্তপুর ইউনিয়নের সাঁকোতলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জাহেদ হাসান হাতিয়া দ্বীপ উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফকির গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তাকে চট্টগ্রামের হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।

র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু মানবকথনকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে চাঞ্চল্যকর নাবালিকা অপহরণ, আটক রেখে ধর্ষণ ও ভ্রুণ হত্যার মূলহোতা জাহেদ হাসানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে আটক করে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।’

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি আসামি তার বাবা ও ভগ্নিপতির সহযোগিতায় অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে বিগত ছয়মাস ধর্ষণ করে আসছেন তিন সন্তানের জনক জাহেদ হাসান। এ ঘটনায় কিশোরীর বাবা গত ২৩ ফেব্রুয়ারি থানায় নিখোঁজ ডায়েরি করেন। গত ১৬ জুন কিশোরী বাড়িতে এসে সব ঘটনা খুলে বলার পর ২৬ জুন তিনজনের বিরুদ্ধে থানায় অপহরণ ধর্ষণ ও ভ্রুণ হত্যার মামলা করা হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. খোরশেদ আলম রবিবার বিকেলে মানবকথনকে বলেন, ‘আটকের খবর পেয়ে আসামি জাহেদ হাসানকে আনার জন্য নৌপথে পুলিশ পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


More News Of This Category
bdit.com.bd