• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুর্গাপূজা উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম

Reporter Name / ২৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

 

দুর্গাপূজা উপলক্ষে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন
উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম

মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ

উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সম্পাদক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে হোগলাপাশা বনগ্রাম দৈবজ্ঞহাটি, বারইখালী জিউধারাসহ বিভিন্ন এলাকার সর্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও সুষ্ঠু পরিবেশ পর্যালোচনা করেন এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

ড.ওবায়দুল ইসলাম এসময় বলেন, “শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য তারেক রহমানের নির্দেশে মোতাবেক বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন, ওয়াহিদুজ্জামান পল্টু, জনাব গিয়াস উদ্দিন তালুকদার। ফারজানা জাহান নিপা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মেহেদী হাসান ইয়াদ,উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহ্বায়ক অধ্যাপক আব্দুল আউয়াল, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আল আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, সম্পাদক ছাত্রদল উপজেলা সাবেক সভাপতি ও উপজেলা যুবদল সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির, উপজেলা যুবদল সদস্য সচিব মোহাম্মদ রেজাউল করিম সোহাগ, যুবদল নেতা মেয়র তালুকদার, পৌর মহিলা দলের নেত্রী মাহমুদা খান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাসুম হোসেন কচি, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুবেল। পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক দীপক কর্মকার। পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ সজল বেপারীসহ জাতীয়তাবাদীদল ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার ১ অক্টোবর বহুরবুনিয়ার ফুলহাতা, পঞ্চকরনসহ মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক তার পক্ষ থেকে পূজা মন্ডপের কমিটির কাছে অর্থ প্রদানকালে বলেন, এভাবে ভবিষ্যাতেও বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনে ভূমিকা রাখবে।”

অপরদিকে কাজী খায়রুজ্জামান শিপন, ড. কাজী মনিরুজ্জামান মনির এবং ,মো. মনিরুল হক ফরাজি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সকল সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।


More News Of This Category
bdit.com.bd