• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জয়পুরহাট-পাঁচবিবি ১ আসনে ফয়সল আলিমের বিরামহীন গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত

Reporter Name / ২৬৫ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

 

জয়পুরহাট-পাঁচবিবি ১ আসনে ফয়সল আলিমের বিরামহীন গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত
২ আগস্ট ২০২৫ | জয়পুরহাট
দৈনিক বাংলাদেশ প্রথম সংবাদ | জনতার কণ্ঠস্বর

মোঃ মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট জেলা প্রতিনিধি

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট ও পাঁচবিবি ১ আসনে বিরামহীন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।

শুক্রবার (১ আগস্ট) দোগাছি ইউনিয়নের বিল্লাহ আটপির মাজারে জুমার নামাজ শেষে মাজার জিয়ারতের পর এক বিশাল পথসভায় বক্তব্য রাখেন তিনি। এই সভায় সভাপতিত্ব করেন মো. বেলায়েত হোসেন বেনু। এছাড়া যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পথসভা শেষে ফয়সল আলিম মঙ্গলবাড়ী বাজার ও কুঠিবাড়ী ব্রিজ এলাকায় ৩১ দফা বিষয়ক লিফলেট বিতরণ করেন। প্রতিটি ইউনিয়ন, বাজার ও জনবহুল স্থানে গিয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে দিনরাত গণসংযোগ করছেন তিনি।

ফয়সল আলিম বলেন,

> “আমি আশাবাদী, দল আমাকেই মনোনয়ন দেবে। তবে না পেলেও, যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমি মাঠে থাকব। কারণ, আমাদের লক্ষ্য ব্যক্তিগত নয়—জাতির জন্য সংগ্রাম।”

তিনি আরও বলেন,

> “তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। এই রূপরেখা বাস্তবায়িত হলে একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ এবং উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

স্থানীয় পর্যায়ে ফয়সল আলিমের এই কর্মতৎপরতা ইতোমধ্যেই সাধারণ জনগণের মাঝে সাড়া ফেলেছে। তৃণমূলের নেতাকর্মীদের মতে, তার মতো নেতার নেতৃত্বেই জয়পুরহাট-পাঁচবিবি আসনে বিএনপির ঘুড়ি আবার আকাশে উড়তে পারে।


More News Of This Category
bdit.com.bd