• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
বেনাপোল কাস্টম চেকপোস্টে ‘স্পট ট্যাক্স’ বন্ধ, লাগেজ হয়রানি ও উন্নয়ন প্রশ্নে বাড়ছে জনঅসন্তোষ: রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে উঠছে নানা প্রশ্ন দীর্ঘদিনের ভোগান্তির অবসান: বড়আঁচড়া সড়কের অস্থায়ী সংস্কারে উদ্যোগ, এলাকাবাসীর মাঝে স্বস্তি বেনাপোলের গর্ব মারিয়া আফরিন তিষু: ছাত্ররাজনীতিতে নেতৃত্ব, গণমাধ্যমে আত্মবিশ্বাসী উপস্থাপনায় নতুন প্রজন্মের অনুপ্রেরণা পলাশবাড়ীতে প্রথম শ্রেণির শিক্ষার্থীর পেট মুচড়ে ও বেঞ্চে শুইয়ে নির্যাতনের অভিযোগ শিক্ষক মিথুনের বিরুদ্ধে মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি মেয়রপ্রার্থী মফিজুর রহমানের মানবিক দৃষ্টান্ত ১৫০০ পরিবারের মুখে ঈদের হাসি ঈদের খাবারে অনিয়মের অভিযোগ: রাজশাহী কারাগারে নিম্নমানের পোলাও চাল সরবরাহ, ঠিকাদার–কর্তৃপক্ষ যোগসাজশের সন্দেহ আইনের রক্ষক না ভঙ্গক,পুলিশের কনস্টেবল রাজীব কুমার হৃদয়ের বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ,আরএমপি জুড়ে তোলপাড়, জনমনে উদ্বেগ,শাস্তির দাবি বাংলাদেশ পুলিশের দুই শীর্ষ কর্মকর্তার অবসরের সংবর্ধনা শার্শার যুবদল নেতা শহিদুল ইসলাম শহীদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ২৭ সদস্যের কমিটি ঘোষণা

Reporter Name / ২১৯ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ২৭ সদস্যের কমিটি ঘোষণা

সভাপতি শামসুদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক আবু নোমান সরদার

হাকিকুল ইসলাম খোকন | বাপসনিউজ :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার ২৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সর্বসম্মতিক্রমে শামসুদ্দিন আজাদ-কে সভাপতি এবং আবু নোমান সরদার-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

গত শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, নিউইয়র্কের জ্যামাইকা এলাকার পানসি রেস্টুরেন্টে সন্ধ্যা ৭টায় সংগঠনের নির্বাচন কমিশন ও কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
খবর : আইবিএন নিউজ।

সভাটির প্রথম পর্বে সংগঠনের বিদায়ী সভাপতি মাহমুদ আহমেদ সভাপতিত্ব করেন। বিদায়ী কমিটির এ সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে সংগঠনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক রানা ফেরদৌসী চৌধুরী-র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তে শামসুদ্দিন আজাদকে সভাপতি এবং আবু নোমান সরদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন—

সভাপতি: শামসুদ্দিন আজাদ

সিনিয়র সহ-সভাপতি: সিকান্দর চৌধুরী (টেক্সাস)

সহ-সভাপতি: সালেহ আহমেদ (নিউ জার্সি)

সহ-সভাপতি: আনোয়ারুল কবির

সহ-সভাপতি: শফিকুল আনোয়ার চৌধুরী ববি

কোষাধ্যক্ষ: সৈয়দ আসিফ আহমেদ

সহ-সাধারণ সম্পাদক: শিবলী ছাদেক

সাংগঠনিক সম্পাদক: সুমিয়া সেন

শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আব্দুল্লাহ আল মাহের

প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: সাদিয়া আফরোজ

এইডা বিষয়ক সম্পাদক: প্রসন্ন রায়

কার্যনির্বাহী সদস্যবৃন্দ—

মাহমুদ আহমেদ, মোশাররফ হোসেন, কাজী সোহরাব, রেজা কামাল, বিক্ষু গোপ, দেলওয়ার এম হাসান, মোস্তাক হোসাইন বকুল, সুদীপ্ত দেব, এম রফিকুল ইসলাম, চৌধুরী ইরফানুল কবির, হাসান মাহমুদ, রুবিনা মাহফুজ শম্পা, জামিলা ইলিয়াস চট্টলা, দেলওয়ারা আক্তার রুমা ও অর্জিতা দাস।

উপদেষ্টা পরিষদ

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী এবং আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিন-এর সাধারণ সম্পাদক, নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর সহ-সভাপতি ও সাংবাদিক হেলাল মাহমুদ।

সাংবাদিক হেলাল মাহমুদ বাপসনিউজকে জানান, অভিষেক অনুষ্ঠানের পূর্বে পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।

কমিটি ঘোষণার সময় নির্বাচন কমিশনার অধ্যাপক নোয়াব মিয়া এবং মনজুর হাসান নসু উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

রিপোর্ট : হাকিকুল ইসলাম খোকন
সূত্র : বাপসনিউজ | আইবিএন নিউজ


More News Of This Category
bdit.com.bd